আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় জোরপূর্বক জমি দখল,থানায় অভিযোগ

পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় মোঃ রবি,মোঃ সাইদুর রহমান লেবু ও মোঃ খোকন গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে। ওই এলাকার মৃত বয়েন উদ্দিনের ছেলে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক এ অভিযোগ করেন।জানা যায়, মোঃ রবি গংদের বিরুদ্ধে জায়গা দখল নিয়ে ইতোপূর্বে ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। দখলকারীরা জমিদখল ছাড়াও ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হককে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের জায়গার সীমানা নির্ধারণ করে মোঃ রবি গংদের দখলকৃত জমি ছেড়ে দেওয়ার কথা বলেন। তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তারা দখলে নিয়ে নেয় এবং আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক কে সরল সোজা পেয়ে তাকে হুমকি দিয়ে আসছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিপুর মৌজার আরএস খতিয়ান ১৯২ নং দাগে ১৭শতক ও ২৫৯ নং দাগে ১২ শতক সর্বমোট ২৯ শতাংশ জমি (যার দলিল নং ২১০১/৮৯ এবং নামজারি খতিয়ান নং ২১১,২৫২) মাহবুবুর রহমান, মোঃ সৈয়দ আলী, মোঃ হাবিবুর রহমান কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে ওই জমি ভোগ দখল করেন।

কিছু দিন আগে মোঃ রবির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে শুরু করলে প্রশাসনের চাপে চাষ বন্ধ করে দেন এর পর থেকে ঔ অবস্থায় জমিটি পরে আছে সেখানে এলাকাবাসি গরুর গবর ফেলে রেখেছেন।

উল্লেখ্য, ইতোপূর্বে মোঃ রবি গংরা সহকারী কমিশনার (ভূমি) ভাঙ্গুড়া বরাবর খারিজ বাতিলের জন্য একটি মিসকেস করেন যাহার নম্বর ১৫১৯/১২-১৩ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক রেকর্ডীও মালিকের কাছ থেকে জমি ক্রয় করায় ১৫১৯/১২-১৩ নামজারি মিসকেসটি না মন্জুর করেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকদের নামজারি বহাল রাখেন।এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক জীবনের নিরাপত্তা চেয়ে ও জায়গাগুলো দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিক বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ