আজঃ বুধবার ৬ মে, ২০২৬

বর্ষার কাছে হেরে গেলো শরৎ !

মশিউর রহমান রাসেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঋতুগুলো কি সময় হারিয়ে ফেলছে! ঋতুর সঙ্গে প্রকৃতির বিরাট ফারাক এখন। এই সময়ে ভাদ্র মাসের শেষের বেলা। ঋতুতে শরতকাল। কিন্তু প্রকৃতি এনে দিয়েছে বর্ষাকাল। কেউ ভাবতেও পারছে না নির্মল শুভ্র ক্লাসিক্যাল শরতকে বর্ষা আক্রমণ করবে।

এদিকে এবারের বর্ষার শুরুতে (আষাঢ়ের মধ্যভাগে) নদ নদীর পানি বেড়ে উঠেছিল। তারপর একেবারে নেমে শুকনো অবস্থা। বর্ষায় বৃষ্টি ছিল কম। কাঠফাটা রোদ। গরমে টেকা দায়। বৃষ্টির অপেক্ষায় আমন আবাদ ঠিকমতো হতে পারেনি।

ঝালকাঠির নলছিটিতে এর প্রভাব পরেছে ব্যাপকভাবে। অমাবস্যা আর পূর্নিমা সব সময় যেনো ভরপুর থাকছে নদীনালা খাল-বিল। খেটে খাওয়া সাধারন মানুষ পরেছেন চরম বিপাকে। বাজার ঘাটে দোকানে ক্রয় বিক্রয় দিনদিন নিম্নগামী হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা রয়েছেন চরম বিপাকে। আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টি আর বজ্রপাতের চোখ রাঙ্গানো যেন থামছেই না। চরম লোকসানের মুখে সবজি চাষীড়া।কখনো জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে পচন ধরছে আবার কখনো অনবরত বৃষ্টিতে পচন ধরছে। কৃষকরা জানান যখন শীতের আগমনী থাকার কথা তখন কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন। তারমাঝে আবার চোখরাঙ্গানী দিচ্ছে লগুচাপ শঙ্কায় কখন জানি সেটি নিম্নচাপ হয়ে রুপ নেয় ঘূর্নিঝড়ে। হারিয়েছি মাছ হারিয়েছি গাছ কেউ হারিয়েছি বসতভিটা তবুও কি শেষ হবে না শরতের বর্ষার চোখ রাঙ্গানি।

আবহাওয়াবিদগণের মতে এটা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। তা না হয় হলো। শরতের শেষ সময় বর্ষা আসে কি করে! এই সময়টায় একেবারে বর্ষার রূপ। নদ-নদীর পানি বেড়েছে, পানি উন্নয়ন বোর্ডের ভাবনা কখন না জানি বিপদসীমার ওপরে উঠে যায়।

এদিকে বৃষ্টিও পিছু ছাড়ছে না। ঝালকাঠি অঞ্চলে গত ক’দিনে থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। কখনও বৃষ্টি নামবে কালো মেঘ দেখে তাও বলা যায় না। শরতের বৃষ্টি এবার দিনের বদলে রাতে হচ্ছে। ঝালকাঠি-নলছিটিতে আজ দিনভর আকাশ ছিল কালো মেঘে ছাওয়া। বৃষ্টি এই টুপটাপ এই ভারি। দু’দিন আগে দিনে রাতে থেমে থেমে বৃষ্টি। সাথে থাকছে বজ্রপাতের চোখ রাঙ্গানি।

বর্ষা অনধিকার প্রবেশ করে শরতকে ম্লান করে দিয়েছে। এভাবে এবারের শরতকাল কি বর্ষার কাছে আত্মসমর্পণ করে হেমন্তকে আগাম প্রবেশের সুযোগ করে দেবে! শরতের আকাশে বর্ষার মেঘদূতেরা পালা করে দখল নিয়েছে। ছন্দ পতন ঘটিয়েছে শরতের মেঘবৃষ্টির ধারাপাতে। টিনের চালায় বৃষ্টির নূপুর নিক্কনকে মনে হবে আষাঢ়ের নামতা পাঠ করছে।

এই সময়টায় আকাশে সাদা কালো মেঘেদের ছুটোছুটি দেখে মনে হবে মেঘেদের যুদ্ধ চলছে। রবীন্দ্রনাথের সুর ভেসে আসে “মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই/সাগর বলে কূল পেয়েছি আমি তো আর নাই.”।

শরতের শেষভাগে মেঘমঞ্জরি বৃষ্টির ক্লাসিক্যাল সুরকে সঙ্গে নিয়ে বর্ষার কাছে শরত হেরে গিয়ে হেমন্তকে স্বাগত জানাতে বরণ ডালা সাজাবার পালা শুরু করেছে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ঢেউ বঙ্গোপসাগরে নাচন তুলেছে তারই রেশ গিয়ে পড়েছে ঋতুর পালাবদলে। ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনের’ সুর মালা শরতের গলে পরাতে এগিয়ে এসেছে প্রকৃতি। দুই ঋতুর ভাবের বদলে মধুর আড়ির এমন ছন্দ ধরাধামে লুকোচুরি খেলছে। যেখানে উদাসী মেঘলা মন ভেসে বেড়াচ্ছে সুদূর নীলিমায়।

যেখানে বিকেলের সোনা রোদ ঢেকে গিয়েছে কালো মেঘের বৃষ্টির ধারায়। গ্রামের পথে পা বাড়ালে চোখে পড়বে শরতে বর্ষার জল জমিতে থিতু হয়ে আছে। প্রতিচ্ছায়া পড়েছে নীল আকাশের মেঘের ভেলা। তারই ধারে গাঁয়ের লোক জাল ফেলেছে। কিছু দূরে খেয়াজাল ফেলেছে মাঝি।

শরৎ বাবু হেরে গেলো বর্ষার কাছে!!
বর্ষা কি তাহলে থেকে যাবে হেমন্তকালে?

ক্যাপশনঃ কালোমেঘে ঢাকা পড়েছে নলছিটির আকাশ কখন জানি নামবে শরৎ এর বর্ষা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরো ৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে এলো ২ জাহাজ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। শনিবার চীন ও ভারত থেকে আসা এসব জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল।মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে গত শুক্রবার বিকাল ৩টায় বহির্নোঙরে পৌঁছে। শনিবার ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে কুতুবদিয়া এঙ্করেজে ভিড়েছে। প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমান আছে আরো দুইটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরো দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ