আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বগুড়ায় ১৮ বোতল ফেন্সিডিল ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়ায় ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।।বগুড়া সদর উপজেলা পরিষদের গেটের সামনে পূর্ব পার্শ্বে রাস্তার উপর থেকে ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার টেপা গাড়ি গ্রামের পিতা মৃত আছাব আলীর কন্যা ১২ ভাতারী মোছাঃ আছমা আকতার ওরফে সাথী (৩৮) ১৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার। কৌশলগত কারণে ডিবি পুলিশ সাথীর মুখ ঢেকে দিয়েছেন।


অপর দিকে ডিবি পুলিশ গত শুক্রবার রাতে বগুড়া শেরপুর উপজেলার ভাদড়া বটতলা বাজারস্থ মোঃ রায়হান শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ শাহিন আলম (২৬), পিতা-মৃত মজনু শেখ, গ্রাম বিরইল পশ্চিমপাড়া, শ্রী উজ্জল কুমার দাস (৩১), পিতা-শ্রী নিতাই চন্দ্র দাস, গ্রাম উত্তর শাহাপাড়া, শ্রী স্বপন সিং (৩৮), পিতা-শ্রী গোপাল চন্দ্র সিং, গ্রাম আস্বইল বাগানপাড়া, ৩ জনকে ১ কেজি গাঁজাসহ ডিবি পুলিশ গ্রেফতার করে।
এছাড়া অপর একটি অভিযানে গত শুক্রবার রাতে বগুড়া শিবগঞ্জ উপজেলার রাজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর থেকে শিবগঞ্জের মাচইল গ্রামের পিতা-মৃত শাজাহান আকন্দের পুত্র মোঃ হোসাইন আকন্দ (২৯) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানা, শেরপুর ও শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা মামলা দায়ের আজ শনিবার কোট হাজতে প্রেরণ করা হয়। বগুড়ায় খুদে মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছেন, ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছেন মাদকদ্রব্য আমদানি কারকের রাঘব বোয়ালরা ?

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ