আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নিহত ইমরানের মায়ের সংবাদ সন্মেলন ৩১ মাসেও গ্রেফতার হয়নি আসামীরা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার চাঞ্চল্যকর ইমরান হত্য মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন মা আছিয়া বেগম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার এল ব্লকের খালপাড় রসুলবাগের এল ব্লকের চাঞ্চল্যকর ইমরান হত্য মামলার আসামীরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে অভিযোগ এনেছেন নিহতের পরিবার। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠক খানায় আয়োজিত সংবাদ সন্মেলনে এসব অভিযোগ আনেন নিহত ইমরানের মা আছিয়া বেগম।
কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কলিজার ধন ইমরানকে হত্যার ৩১ মাস পেরিয়ে গেলেও চিহ্নিত আসামীদের পুলিশ গ্রেফতার না করায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। পুত্র হত্যার বিচার চেয়ে থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সেক্টরে ধর্ণা দিয়ে আমি আজ হাফিয়ে উঠেছি। মামলার এজাহার নামীয় আসামীরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা, তাদের হুমকি ধমকিতে আমরা প্রতিটি মুহুর্ত আতংকে কাটাচ্ছি।
ছেলে হত্যার বর্ননা দিয়ে আছিয়া বেগম বলেন, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি হত্যাকারী মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৩১ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলতো, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়।
তিনি বলেন, আমার ছেলেকে হত্যার পর বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেফতার না করে ছেড়ে দেয়। পরে আদালতের নির্দেশে বাকরিয়া থানায় মামলা (নং-৩৬/২৭৬) গ্রহন করে। তবে বাকলিয়া থানার পরে আসা ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবেন। কিন্তু গ্রেফতারতো দূরে থাক আসামীরা প্রকাশ্য ঘুরাফেরা করছে। আমরা সবাই আতংকে আছি।
আছিয়া বেগম আরো বলেন, বাকলিয়ার এল ব্লকের খালপাড় রসুল বাগের একটি বাসাতে আমার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। সে সুখ কেড়ে নিয়েছে চিহ্নিত তিনজন হত্যাকারী। ছেলে হত্যর এতদিন পেরিয়ে গেলেও হত্যাকারী মূল আসামী াকারী মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর ও খোকন এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা করলেও পুলিশ গ্রেফতার করছেনা। বরং আসামীদের হুমকি ধমকিতে প্রতিনিয়ত আতংকে দিন যাপন করতেছি। আমি আমার ছেলে হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই। সংবাদ সন্মেলনে নিহত ইমরানের বোন জেসমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ