আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কর্মবিরতি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের ছয় বিচারকের

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতের ছয় বিচারক কর্মবিরতি পালন করেছেন।বিচারক ও আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডার জেরে এই কর্মবিরতিতে সার্বিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আদালতে আসা বিচারপ্রার্থীরা বিপাকে পড়েন।মঙ্গলবার সকালে এ ঘটনার পর দিনভর আর বিচারকরা এজলাসে বসেননি বলে জানা গেছে।
আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় শোয়াইবুল হক চৌধুরী নামে এক শিক্ষার্থী চট্টগ্রামের দ্বিতীয় মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে মামলা করার আবেদন করেন। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবদুস ছালামসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়।
আবেদনের ওপর শুনানির সময় বিচারক তাকে আসামিদের নাম বলার জন্য বলেন। আবেদনকারী শোয়াইবের পক্ষে থাকা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বিচারককে মামলা থানায় রেকর্ডের নির্দেশ দিতে বলেন। এ নিয়ে বিচারক ও আইনজীবীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিচারক অলি উল্লাহ এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।
এ ঘটনা জানার পর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অন্য পাঁচ বিচারকও কার্যক্রম বন্ধ করে এজলাস ছেড়ে যান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সাংবাদিকদের বলেন, গত ১৭ জুলাই সারা বাংলাদেশেই গণহত্যা চালানো হয়েছে। চট্টগ্রামেও এর ব্যতিক্রম ঘটেনি। ওইদিনের ঘটনায় আহত এক শিক্ষার্থী আদালতে ১২৬ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলার আবেদন করেছিলেন অলি উল্লাহ মহোদয়ের আদালতে। বিচারক মহোদয়কে আমরা মামলাটি গ্রহণ করে থানায় ফাইল করতে দেওয়ার জন্য আবেদন করি।
আদালতের বিচারক তাকে সব আসামির নামসহ তাদের বিরুদ্ধে যা অভিযোগ সব পুঙ্খানুপুঙ্খভাবে বলতে বলেন। পরে সে ১৮ থেকে ২০ জনের নাম বলেন। তখন আমি আদালতকে বলি, আমরা ভিডিও ফুটেজ এবং শোয়াইব যে আহত হয়েছে সেটার চিকিৎসা সনদ জমা দিয়েছি। এরপর তিনি পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, আমরা সেটাকে সম্মান জানিয়ে চলে এসেছি। তার আগে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন, তার আদালতে যাতে কোনোরকম জোর চালানো না হয়। এ ধরণের মামলা নিয়ে তার কোর্টে যেতেও নিষেধ করেন। এরপরই তিনি চেয়ার থেকে উঠে চলে যান। এরপরই আমি আমাদের সমিতির সভাপতি ও সাধারণ আইনজীবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। এর আগে অলি উল্লাহ সাহেব অনেক সিনিয়র আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। আইনজীবীরা তার বিরুদ্ধে মিছিল করে তাকে প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছেন।
আমরা এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। বিচারবিভাগের প্রতি সম্মান রেখে বলছি উনাকে চট্টগ্রামের আদালতে আমরা সাড়ে আট হাজার আইনজীবী চাই না। আমরা তার কাছ থেকে মুক্তি চাই। যারা ছাত্র-জনতার বিপ্লবকে মেনে নিতে চায় না, রক্তকে সম্মান করে না এরকম বিচারক আমরা চাই না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ