আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পযর্টকদের ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা পুরাতন জাদিরাম বৌদ্ধ মন্দিরের পাহাড়ে পরিত্যক্ত ঘরে টর্চার সেল স্থাপন করে আগত পর্যটক ও স্থানীয়দের ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে  র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৈদ্যঘোনা এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের উপর বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যগণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করতে সক্ষম হয়। 
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত দলের হেফাজত হতে ০১ (এক)টি কিরিচ, ০৩টি ছুরি, ০২টি প্লাষ্টিকের পাইপের লাঠি, ০১টি কালো রশি এবং ০৩টি স্মার্টফোন উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃত’রা হলেন, কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড, ঘোনার পাড়া, এস এ ক্যাং এলাকার বান্টু দাশ এর পুত্র উজ্জল দাশ (২৮), একই এলাকার মৃত বিমল দে এর পুত্র উৎপল দে (২৯), মৃত দুলাল ধর পুত্র বিধান ধর (৩০), ৯নং ওয়ার্ড মহেশখাইল্লা পাড়া এলাকার কাজল রুদ্র পুত্র অন্তর রুদ্র (২২)।

র‌্যাব-১৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ের উপর পরিত্যক্ত ঘরে টর্চার সেল স্থাপন করে একটি ডাকাত চক্র বিভিন্ন পর্যটক ও নিরীহ সাধারণ মানুষকে ধরে নিয়ে বেদম প্রহারের মাধ্যমে মুক্তিপণ আদায় ও মাদক সেবনের অভয়ারণ্য গড়ে তুলেছে মর্মে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদটির সত্যতা যাচাই ও ডাকাত চক্রটি গ্রেফতারপূর্বক জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে র‌্যাব-১৫ এর একটি গোয়েন্দা দল ব্যাপক তদন্ত শুরু করে। 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এসএ ক্যাং জাদিরাম পাহাড়ের উপর একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার শহরের নিরীহ মানুষ ও পযর্টকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো গ্রেফতারকৃত চক্রটি। 
এছাড়াও ভিকটিমদের বিভিন্ন সময় বৈদ্যঘোনা জাদিরাম পাহাড়ের উপর পরিত্যক্ত ঘরে টর্চার সেল আটকে রেখে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ