আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

রাবিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়েরাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নিষিদ্ধ করার এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খাঁন খাঁন”, “১ ২ ৩ ৪, চুপ্পু তুই গদি ছাড়”, এবং “রায়হান-সাকিব-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, লেগেছে রে লেগেছে রক্তে আগুন”।

শিক্ষার্থীরা জানান, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্বৈরাচারী দোসরদের জন্য এই বাংলার মাটিতে কোনো জায়গা নেই। আমরা তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি। আইন অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বর্তমান রাষ্ট্রপতি আমাদের আন্দোলনকে বিতর্কিত করেছেন, তাই তার দ্রুত পদত্যাগ দাবি করছি।”

বিক্ষোভের মধ্য দিয়ে ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য পাঠানো শীতবস্ত্র হস্তান্তর।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় বসবাসকারী ঈশ্বরদীবাসীর সমন্বয়ে গঠিত “ঈশ্বরদী এসোসিয়েশন” ঢাকার পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান এর কাছে আন্তরিক সহযোগিতা পৌঁছে দেন।

শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ছুটে আসেন ঈশ্বরদী এসোসিয়েশন ঢাকা এর সভাপতি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ঈশ্বরদীর কৃতি সন্তান মোঃ আবু বক্কর তপন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলা চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর কাছে এ শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ন জেলা ও দায়েরা জজ মোঃ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিম আহমেদ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ফেরদৌস, সংগঠক আফসার আলী, ব্যবসায়ী ইমরান হোসেন ও পাকশী ইউনিয়ন পরিষদের সচিব সেলিম উদ্দিন প্রমূখ।

আবু বক্কর তপন বলেন, ঢাকাস্থ ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সব সময় দুস্থ, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন উপকরণ এবং শীত মৌসুমে শীতার্ত মানুষদের মাঝে আন্তরিক সহযোগিতা শীতবস্তু পৌঁছে দেই। এরই ধারাবাহিকতায় আজ ঈশ্বরদী উপজেলা প্রশাসনের মাধ্যমে দুস্থ, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের শীত নিবারণের জন্য ১০০০ টি সোয়েটার ও জ্যাকেট হস্তান্তর করেছি।

তিনি আরো বলেন, এ সমাজের ধনাঢ্য বিত্তমানেরা তাদের হাত প্রসারিত করে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ালে শীত থেকে তারা রক্ষা পাবে। প্রতিবছর আমরা এভাবে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আগামীতে ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে আরও বেশি দুস্থ,গরিব ও অসহায় মানুষদের শীত নিবারনে জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ