আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

টাইগার দলে কুতুবদিয়ার আরিফ ও তানজিল

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানে বসতে যাওয়া ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ২০ নভেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বেশ কয়েকটি পরিবর্তন এনে আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

এবার বাংলদেশ দলের নেতৃত্বে দিবেন কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের সন্তান আরিফ উল্লাহ। সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট দলে খেলে আসছেন। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জুলেখার পাড়া গ্রামের সাবেক এমইউপি নুরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।

বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন দ্বীপের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার একই গ্রামের তানজিলুর রহমান। পেশায় প্রাথমিকের শিক্ষক ও দলের সাবেক অধিনায়ক তানজিল দলে খেলবেন বি-১ ক্যাটাগরিতে।

আগামী ২৩ নভেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মাঠের লড়াই। দেশের হয়ে খেলতে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে বিভিন্ন সিরিজসহ তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।

স্পেশাল টাইগারদের নতুন অধিনায়ক আরিফ বলেন, ‘অধিনায়ক হওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আসন্ন বিশ্বকাপে আমি এই দায়িত্ব দারুণভাবে উপভোগ করবো। আমাদের দলে কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। গত কয়েক বছর ধরে আমরা দুর্দান্ত পারফর্ম করছি, সেরাদের সঙ্গে আমরা লড়াই করতে পারি।
বিগত বিশ্বকাপে আমরা দুর্ভাগ্যজনকভাবে শক্তিশালী ইন্ডিয়ার কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য ট্রফি অর্জন।এজন্য দেশ ও জেলাবাসীর কাছে দোয়া চাই।

‘প্রসঙ্গত, জীবনসংগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের অনুপ্রেরণা জোগাতে ১৯২২ সালে অস্ট্রেলিয়ায় এই খেলার প্রবর্তন হয়। নিয়ম কানুন স্বাভাবিক ক্রিকেটের মতো হলেও বোলিংয়ে বিস্তর তফাৎ রয়েছে। একাদশে চারজন সম্পূর্ণ অথবা আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী খেলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নর ফ্রান্স।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন এমবাপ্পে। মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশিত ছন্দে ছিল না ফ্রান্স।

এমবাপ্পের জোড়া গোলের মাধ্যমে ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩ গোল। ফলে তিনি পেছনে ফেলেছেন অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ডকে এবং এককভাবে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৪। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।বিশ্বকাপের ‘আই’ গ্রুপে গুরুত্বপূর্ণ এই জয় দিয়ে তিন পয়েন্ট অর্জন করল ফ্রান্স। প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা, তারকাসুলভ দক্ষতা এবং অধিনায়কের অনন্য নৈপুণ্যে জয় তুলে নিয়ে শিরোপা অভিযানে শক্ত বার্তাই দিল দিদিয়ের দেশমের দল।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ