আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সাবেক কাউন্সিলর আলহাজ শেখ এর ভাতিজার বিরুদ্ধে বাড়ী নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ শেখ এর ভাতিজা সুমনের বিরুদ্ধে বসতবাড়ী নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া শহরের সুত্রাপুর ঈদগাহ লেনের বাসিন্দা মোঃ মোখলেছার রহমান (স্বপন)। লিখিত বক্তব্যে বলেন, “আমার পৈত্রিক টিনশেট বাড়ি জরাজীর্ণ হওয়ায় ০২.৭৫ শতক সম্পত্তিতে বিল্ডিং বাড়ি করার জন্য পৌরসভা, হইতে ৫ম তলা বিল্ডিং এর নকশা অনুমোদন করি। স্বানীয় কমিশনারের অনুমতি ক্রমে ০৩.০৫-২০২৩ ইং তারিখে আমার পুরাতন টিনশেট বাড়ি ভাঙ্গিয়া ১৫-০৭-২০২৩ ইং তারিখে বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় নতুন করিয়া বিল্ডিং নির্মাণ শুরু করিলে (আলহাজ্ব এর ভাতিজা) সুমনের নির্দেশে আসামীরা আমার বাড়িতে আসিয়া নির্মাণ কাজে বাধা প্রদান করিয়া আমার নিয়োজিত মিস্ত্রিদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাহির করিয়া দিয়ে আমার কাছে ১০,০০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। তারা সবাই যুবলীগের ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী। উক্ত সময়ে আসামীদের রাজনৈতিক দাপটে ও ভয়ে আমি নির্মাণ কাজ বন্ধ রাখি। আমার বিবাহ যোয্যে দুই মেয়ে, দুই ছেলে নিয়ে দারে দারে ঘুরছি। স্থানীয় ভাবে গ্রাম্য সালিশে সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু গ্রাম্য শালিস সে মানে না। গ্রাম্য সালিশে ১ শতক জায়গা দাবি করে কিন্তু তাহারা দলিল আজ পর্যন্ত দেখাতে পারেনি অথচ আমার ১ শতক জায়গা ইতিপূর্বে দখল করে সাভিসিং সেন্টার দিয়েছে। এরপর আমাদের পুরাতন বাড়ী অবশিষ্ট জায়গা ২.৭৫ শতক দখল করার চেষ্টা করিতেছে। এই নিয়ে প্রথমে সেনা ক্যাম্প এর মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি এবং জেলা প্রশাসক থানা ও ফাঁড়ি এবং র‌্যাব অফিসে অভিযোগ দিয়েও সমস্যা সমাধান করতে পারিনি। আমার ছোট ভাই ইনসান আলী, মুদি খানার দোকান দখল করার চেষ্টা করিতেছে। এখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আমি আবার নির্মাণ কাজ ২য় বারের মত শুরু করিলে ইং ১৮-১১-২৪ তারিখে বেলা আনুমানিক ১২:০০ ঘটিকায় আলহাজ্ব বাহিনী সেকেন্ড কমান্ড মো: সুমন শেখ মোবাইল মারফতে আমাকে ডেকে নিয়ে এসে আসামীগন ১। মো: সুমন শেখ (৩৫) ২। মো: জাকির হোসেন (৪০) পিতা মৃত মো: ফেরদৌস আলম সহ অজ্ঞাত রতন, স্বপন, বাপ্পি মো: পাপ্পু, মো: সাব্বির, মে: সেলিম, পিতা-আনসার আলী, সাং-মালগ্রাম, বগুড়া সদর, বগুড়া সহ আরও অন্যান্য ৭/৮ ব্যক্তিবর্গ। আমাদের নির্মাণ কাজে বাধা দিয়ে পুনরায় আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে ভয়-ভীতি দেখিয়ে জীবন নাশের হুমকি ধামকি দেয়। আসামীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে তাহাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমাকে বিল্ডিং বাড়ি করতে দিবে না এবং আমি সেখানে নির্মাণ কাজ শুরু করলে আমার ছেলে এবং আমার ছোট ভাইকে খুন করার হুমকি ধামকি প্রদান করিতেছে। তফশিল সম্পত্তির বর্ণনা: বগুড়া সদর থানাধীন জেলা-বগুড়া, মৌজা-সুত্রাপুর, জেএল নং-৮২, খতিয়ান-৭৪২, ৩২৬, দাগ নং-১৮৯৮, ১৮৯৯ জমির পরিমান: ২.৭৫ শতক। আমি পারিবারিক ভাবে খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছি। এর পর আমার সমস্যা সমাধান না হলে এই জমির উপর আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নাই। আপনারা জাতির বিবেক। আপনাদের প্রচার মাধ্যমে দেশ ও জাতির কাছে আমার ব্যাপারটি তুলে ধরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি এবং সন্ত্রাসী সুমন শেখসহ আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ