আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে উদ্যোক্তা হোন-চবি উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় বুধবার চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।
চবি উপাচার্য বলেন, ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। আজকের বিশ্বে কৃষিক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের কাছে যতটুকু সম্ভব স্বল্পমূল্যে আধুনিক যন্ত্রপাতি তুলে দিয়ে এবং সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইঅজও, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল আমিন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী রবিউল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামান ও চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চলনা করেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ফায়সাল।
সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্ভোধন শেষে বারি এর সাইন্টিফিক অফিসার মোঃ রাকিব হাসান উপাচার্যকে মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখান। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ