আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌকার ভিতরে ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাতে তুরাগ নদীতে নৌকার ভিতরে ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীফলতলী সাকিনস্থ সোনাতলা ব্রীজের তুরাগ নদীর শাখা নদীতে নৌকার ভিতরে জুয়া খেলার সময় ১৯ জন জুয়াড়িকে জুয়াড় বিভিন্ন সরঞ্জাম সহ নগদ টাকাসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের পরিপেক্ষিতে জানা যায় তারা দীর্ঘদিন ধরে জুয়াড় আসর পরিচালনা করে আসছিল। আটককৃতরা হলেন, শামীম রেজা, আবুল হোসেন, আব্দুর রশিদ, এম. এম রশিদ, আলামিন, শাহ আলম, মাসুদ, জিল্লুর রহমান, আজিজুল হক, আমির হামজা, মিজানুর রহমান, জসিম উদ্দিন, লালমিয়া ইসমাইল খান, এনামুল হক, মাসুদ, শাহজাহান, জুলহাস, হালিম।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি— এই ৬ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকেপাশাপাশি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ 
সেইসঙ্গে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে, এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চার পরিচালক পদে রদবদল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বড় পরিবর্তন করা হয়েছে। চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা ব্যাংকের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে- পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে বদলি করা হয়েছে। তার বদলে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ যোগ দেবেন। এই পরিবর্তনের মাধ্যমে উভয় বিভাগের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা সমন্বিতভাবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি হিসেবে) দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি ব্যাংকের অর্থ এবং নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তদারকি করবেন।

এছাড়াও, পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দেবেন, যেখানে তিনি নীতি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তা করবেন।
অতিরিক্ত পরিচালক হিসেবে, মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন। তার বদলির মাধ্যমে সদরঘাট অফিসের প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও দক্ষভাবে পরিচালনা করা হবে।অফিস আদেশে বলা হয়েছে যে এই বদল অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করার পর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ