আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

ফ্যাসিবাদীদের দোসর উগ্রবাদীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে’ -মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসকন যতই উস্কানিমূলক কর্মকান্ড করুক না কেন আমাদেরকে উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দিবনা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। এই যে ইসকন নামক উগ্র জঙ্গীবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে আমীরে জামায়াতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো।

কেন্দ্রীয় এ নেতা বলেন, ইসলামি আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিতে চায় না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বীনের সৌন্দর্য রক্ষা করবো আমাদের রক্ত যাবে, জেল জুলুম রিমান্ড শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করবো।

তিনি নেতা-কর্মীদের উদ্দশ্যে বলেন, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তাকদিরের ওপর বিশ্বাস করি। কিন্তু ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অপশক্তি উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দেই। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাবো। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।

এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর নজরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল
হক,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, শহীদ সাইফুল ইসলাম আলিফের শ্রদ্ধেয় আব্বা মুহাম্মদ জামাল উদ্দিন, ডক্টর হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান,লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মোরশেদুল ইসলাম চৌধুরী
প্রচার সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চট্টগ্রাম মহানগরী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ফুটপাতে উদ্ধার নবজাতকের চিকিৎসা শেষে জিম্মায় দিল পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি প্রক্রিয়ায় নিরাপদ জিম্মায় দিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একদিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দুর্বল থাকায় কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ জানান, প্রায় ২০ দিনের চিকিৎসা শেষে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়। শিশুটির সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে বলে তিনি জানান।

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ