রূপগঞ্জে আহত সাংবাদিককে দেখতে গেলেন কাজী মনির

মাহাবুবুর রহমান রনি,রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই এর সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নাই। বিএনপি সব সময় শান্তিতে বিশ্বাসী।রবিবার বিকালে নারায়নগঞ্জের রূপগঞ্জে সাওঘাট এলাকায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামকে তার বাড়িতে দেখতে গিয়ে কাজী মনিরুজ্জামান আরও বলেন যেকোন অরাজকতা কঠোর হাতে দমন করা হবে।

৫ আগষ্ট ছাত্রজনতা শান্তির জন্য এ দেশকে স্বাধীন করেছে। সে শান্তি আমরা নস্যাৎ করতে দিব না। সাংবাদিক নির্যাতনের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক  মাহবুবুর রহমান, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবি, আবুল কালাম মিল্কি ছাত্রদল নেতা  জাহিদুল বাবু,মন্জুর হোসেন, ফরহাদ মিয়া ও সাংবাদিক বৃন্দ।

এসময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা হয়। এ সভায় কাজী মনির বলেন, গণমাধ্যম কর্মীদের উপর আঘাত পুরু জাতির উপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন চাকরি থেকে বরখাস্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১ অক্টোবর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর ধরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ (বিপি-৭৪০১১১৯৭৫৩) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

তুরাগ নদীতে সাবেক বিমান কর্মকর্তার লাশ উদ্ধার। রহস্যময় এমৃত্যুর জট খোলতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারি সংস্থাগুলো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তুরাগ নদীতে সাবেক বিমান কর্মকর্তার লাশ
উদ্ধার। রহস্যময় এমৃত্যুর জট খোলতে কোমর বেঁধে নেমেছে তদন্তকারি সংস্থাগুলো।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ