আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে ভোরে বন্যহাতি আতংকিত এলাকাবাসী

এম মনির চৌধুরী রানা বোয়ালখালী 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বোয়ালখালীর পৌর সদরে আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌর সদরের উপজেলার পরিষদের কোয়ার্টার গলিতে দুটি বন্যহাতি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টারের সীমানা প্রাচীর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মীরপাড়া হয়ে হাতি দুটি চলে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান।
উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্যহাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, উপজেলা হাসপাতালের দুই পাশের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে বন্য হাতিরা। তবে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএনও জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা মূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এছাড়া তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ