আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে শিক্ষকের বিদায় সংবর্ধনা,

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মনির আহম্মদ ফররাজীকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষকতা জীবনের কৃতিত্বপূর্ণ সফলতার স্বীকৃতি স্বরূপ,ছাত্র-ছাত্রী, অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীদের পক্ষ থেকে আর্থিক সম্মাননাসহ শিক্ষককে বিপুল পরিমাণ উপহার প্রদান এবং গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চিনি শিল্প কর্পোরেশনের সাবেক যুগ্ম সচিব মামুন আবদুল মোমেন,আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছোবহান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ঢাকা ইন্সুইরেন্স কোম্পানী ডিপুটি জাকির হোসেন মজুমদার, পায়েরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার,
বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক,
কাশিনগর মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদ, প্রাক্তন ছাত্র আবদুল হাই সুমন,জাকির হোসেন সহ
এ সময় সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষকের স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষককে বিদায় দেয়া দেখে এলাকার সর্বমহলের মানুষ অনেক আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ