আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

রাজশাহীতে ওয়াসার পানির দাম কমানোর জন্য মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহ ও নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ভৌতিক বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি সাহেববাজার জিরো পয়েন্টে হয়েছে।ওয়াসার পানির দাম কমানোর দাবিতে জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সেই সঙ্গে প্রিপেইড মিটার প্রত্যাহার, ভুতুড়ে বিল বাতিলসহ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবিও জানানো হয়েছে। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়।

বক্তারা বলেন, ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে ‘কলিফর্ম’ নামের ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। অথচ পানির গুণগত মান না বাড়িয়ে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। নেসকোর প্রিপেইড মিটার বাতিল ও ভৌতিক বিল আদায় বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘রাজশাহী ওয়াসার পানি পান করে পেটের পীড়া হচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে এবং ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। গণশুনানি করে পানির দাম নির্ধারণ করতে হবে। অস্বাভাবিক হারে পানির দাম বাড়ানো হয়েছে। এটা রাজশাহীর জনগণ ভালোভাবে নেননি। এখন সময় এসেছে। জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। এ সময়ের মধ্যে পানির দাম কমিয়ে নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করবে। নয়তো আমরা রাজপথে থেকে দাবি আদায় করব।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বক্তারা বলেন, সামনে পবিত্র রমজান মাস। এই মাসের আগেই যে হারে দাম বাড়ছে, তাতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। তাই রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ব্যক্তিদের এখনই পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ফুটপাতে উদ্ধার নবজাতকের চিকিৎসা শেষে জিম্মায় দিল পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি প্রক্রিয়ায় নিরাপদ জিম্মায় দিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একদিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দুর্বল থাকায় কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ জানান, প্রায় ২০ দিনের চিকিৎসা শেষে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়। শিশুটির সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে বলে তিনি জানান।

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ