১০ মাঘ মাইজভাণ্ডার ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসুলআজম মাইজভাণ্ডারীর একক উত্তরাধিকারী পৌত্র, অছি-এ-গাউসুলআজম মাইজভাণ্ডারী কর্তৃক মনোনীতমো ন্তাজেম [চার্জ], আমিরুল মোন্তাজেমীনে দরবারে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী (রাঃ)’র আওলাদেপাক দ্বয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় আসন্ন মহান ১০মাঘ মোতাবেক ২৪ জানুয়ারি ২০২৫ইং শুক্রবার মাইজভাণ্ডার দরবার শরীফে অধ্যাত্ম শরাফত ও মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডারী দর্শনের প্রবক্তা গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) প্রকাশ হযরত সাহেব কেবলা কাবার ১১৯তম বার্ষিক মাইজভাণ্ডার ওরশ শরীফ উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এবং ওরশ শরীফ সুপারভিশন কমিটির যৌথ প্রস্তুতি সভা গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার বা’দ এশা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, সকল দায়রা এবং আঞ্চলিক শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ওরশ শরীফে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, সুপ্রিম সুপারভাইজার, বিভাগীয় পরিচালকগন, স্থানীয় জনপ্রতিনিধি এবং মাইজভাণ্ডার শরীফ পাঁচ পাড়ার সমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সমাপনী খুৎবা পেশ করেন ওরশ শরীফ সুপারভিশন কমিটির মান্যবর সভাপতি, আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী।
শোকরানা বক্তব্য পেশ করেন ওরশ শরীফ সুপারভিশন কমিটির মান্যবর সহ-সভাপতি আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
সংগঠনের কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন ওরশ শরীফ সুপারভিশন কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব নাজমুল হাসান মাহমুদ শিমুল। বক্তব্য রাখেন আপ্যায়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মহসিন, অভ্যর্থনা বিভাগের পরিচালক নুরুল কবির মাসুদ, প্রচার ও বৈঠক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মোস্তাফা কায়সার মাহমুদ সুজন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ, আলহাজ্ব মফিজুল আলম, আলহাজ্ব জাফর আহমদ, আকতারুল ইসলাম, আলহাজ্ব জানে আলম কোম্পানী, কফিল উদ্দিন, লালন ওসমান, মোবারক হোসেন, এস. এম. কায়ছার, এড. শফিউল আজম, মাস্টার নুরুল আবছার, কফিল উদ্দিন, আশরাফুজ্জামান মামুন প্রমুখ।
পরিশেষে মিলাদ কিয়াম মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গনী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত “সাংগঠনিক সংলাপ ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর খ জোনের সাংগঠনিক সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অত্র জোনের আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সংলাপ ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। চট্টগ্রাম মহানগর ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী এডভোকেট কুতুবউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং কেন্দ্রীয় সম্মানিত সদস্য যথাক্রমে মো. আলী, মীর শফিউল আলম নিজাম, কাজী নিজাম উদ্দিন, মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জান আশরাফ, ফজলুর হক ফজু ও নাসির উদ্দীন সহ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয়কারী মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, শামশুল ইসলাম, বদিউর রহমান, ওমর ফারুক, আক্তার মিঞা, ফোরকান, মোকসুদুল আলম, সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন খ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ সাজ্জাদ।

বিশ্ব ও সম্প্রীতির কনসার্ট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেসক্লাব ২৮ শে আগষ্ট শুক্রবার জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হলো বিশ্ববরেণ্য ধ্যানগুরু,কবি,দার্শনিক,চিত্রকর ও শিল্পী চট্টগ্রামের কৃতি সন্তান শ্রী চিন্ময়ের ৯৫ তম জন্মোৎসব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানে শ্রী চিন্ময়ের রচিত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী আঁখি হালদার এবং
চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টার এর নিয়মিত শিল্পী বুবলি ঘোষ। কোরাসে ছিলেন শতরুপা চৌধুরী, আত্মজা বিশ্বাস, অশ্মি চৌধুরী, শ্রী চিন্ময় রচিত কবিতা আবৃত্তি করেন শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রামের সদস্য অনুজা বিশ্বাস, প্রিয়তা পাল,টুম্পা মজুমদার, পলি গুহ, কিশোর দে।অনুষ্ঠানস্থলে শ্রী চিন্ময়ের ১৩ টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।

পরবর্তীতে শ্রী চিন্ময়ের আত্মজীবনী নিয়ে এটিএন নিউজ ও টাইম টিভি নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক, কবি দিমা নেফারতিতির নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ডক্টর মাছুম আহমেদ, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

প্রফেসর মোঃ জসিম উদ্দিন চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। পরিশেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কটল্যান্ড নিবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ, পরিচালক শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিমন ঘোষ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ