আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

টেকনাফে অপহরণের শিকার ১৮ বনকর্মীকে উদ্ধার 

অন্তর দে বিশাল, কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. টানা ৪৮ ঘন্টার সাঁড়াশি অভিযানে কক্সবাজার টেকনাফে অপহরণের শিকার ১৮ (আঠারো) জন বনকর্মীকে উদ্ধার করেছে “র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন” (র‌্যাব-১৫) এর সদস্যরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকা থেকে অপহৃত বনকর্মীদের উদ্ধার হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানানো হয় , গত সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে। বন বিভাগের অধীনে ১৮ জন শ্রমিক টেকনাফের জাদিমুড়া সংলগ্ন পাহাড়ে বন বিভাগের কার্যক্রম করতে গিয়েছিলেন। এ সময় তাদের কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যায়। পরবর্তীতে ঐদিন বিকালে শ্রমিকের মাঝি জুহুর আলমের নিকট অপহরণকারী চক্রের সদস্যরা ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবী করেছে বলে জানা যায়।

র‌্যাবের আভিযানিক দল অপহরণের পর থেকেই হ্নীলা  জাদিমুড়া, রংগীখালীর জুম্মাপাড়া ও পানখালীস্থ গহীন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেন। এ সময় ঐ এলাকার সকল টিলা ও পাহাড়ে সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে র‌্যাবের সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের যৌথ আভিযানিক দলের দিন-রাত নিরলস সম্মিলিত প্রচেষ্টা ও বন বিভাগের সহায়তা অপহৃত ১৮ (আঠারো) জন বনকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) বিষয়টি নিশ্চিত করে জানান, বনকর্মী অপহরণের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার সন্দেহে সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের মূল চক্রের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ