আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

আরসিসি ঢালাইয়ের নিচে নিখোঁজ টিকটকার নারীর মরদেহ উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী

সুরুজ্জামান রাসেল গাজীপুর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে এক টিকটকার নারীকে হত্যার পর মরদেহ নির্মানাধীন তিন তলা ভবনের নিচে আরসিসি ঢালাই দেয়ার খবরে উদ্ধার অভিযান চালাচ্ছেন র‌্যাব-১। ুশ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন বহুতল ভবনের নিচ তলার বিল্ডং এর পেছনের অংশে আরসিসি ঢালাই ভাঙ্গার কাজ শুরু করে র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় মোছাঃ তাছলিমা আক্তারের বাদী হয়ে তার মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তারের নিখোঁজ সংবাদে মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮)। এছাড়া আরও ৩/৪ জনের নাম অজ্ঞাত হিসেবে মামলায় উল্লেখ করেন। থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে আসামী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে ও তাকে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এক পর্যায়ে গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন র‌্যাবেক জানান, টিকটকার সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন তিন তলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তরের আর সি সি ঢালাই করে চাপা দিয়ে রাখা হয়েছে। এমন খবরে র‌্যাব-১ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোর রুমের মেঝে ভেঙ্গে মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে। দীর্ঘ কয়েক ঘণ্টা বালুর নিচে তল্লাশি করেও নারীর মরদেহ পায়নি র‌্যাব-১ এর সদস্যরা। তবে র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার জন্নুরাইন বিন আলম জানান, তাদের কাছে গ্রেপ্তার ৩ জনের মধ্যে যে কেউ মরদেহ সরিয়ে ফেলেছে। গ্রেপ্তার ৩ জন এবং ঐ নারীর স্বামী হানিফ ফাসেক, আনিছুর রহমান ও ভবন মালিক আব্দুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করে পূণরায় অভিযান চালাবেন বলেও জানান। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবদীন মন্ডল এর কাছে হস্তান্তর করেন । এ সময় জয়নাল আবেদীন মন্ডল জানান, তাদের সবাইকে একত্রে পুলিশ জিজ্ঞাসা করবে। হত্যার রহস্য উন্মোচন হবে বলেও আশাবাদী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ