আজঃ মঙ্গলবার ৩০ জুন, ২০২৬

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা থেকে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ১ জানুয়ারি বুধবার সকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিটি বেলা ১২ ঘটিকায় উপজেলার হ্যালিপ্যাড মাঠ থেকে বের হয়ে পূর্বধলা বাজার, খাদ্যগুদাম রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‍্যালি শেষে পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকির, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, পূর্বধলা সরকারি কলেজের সদস্য সচিব রুবায়েত হোসেন শান্ত, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকি তুরাগ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। তারা জাতীয়তাবাদী আন্দোলনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল
নেত্রকোনা,
০১ জানুয়ারি ২০২৪
ফোন, ০১৭১১০০১৭১৯

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামের এক যুবক।সোমবার (২৯ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।আটক ঠান্টু একই উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় ঠান্টুর। অতিরিক্ত মাদকাসক্ত থাকার কারণে ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে তালাক নোটিশ পাঠায় তার স্ত্রী।
এর প্রতিশোধ নিতে রবিবার রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে ট্রিপল নাইনে ফোন দেন তিনি। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ফারুক হোসেনের বাড়ি থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।

এদিকে ৯৯৯-এ ঠান্ডুর দেওয়া মাদকের নিখুঁত তথ্যে পুলিশের সন্দেহ হয়। পাশাপাশি ফারুককে জিজ্ঞেস করে পুলিশ তালাকের বিষয়টিও জানতে পারে। পরে পুলিশ ঠান্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে ফাঁসাতে মাদক রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটক ঠান্টু নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝামেলা চলছিল। স্বামীকে মাদক থেকে ফেরাতে স্ত্রী তালাকের নোটিশ দেয়। এতে ক্ষিপ্ত ঠান্টু শ্বশুরবাড়িতে মাদক রেখে এসে মিথ্যে গল্প সাজায়। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো: খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন। আগামীকাল সকালে তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

এদিকে, মোজাম্মেল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও ছেলে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি দেশব্যাপী সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সমর্থক ও অনুরাগীদের প্রতি তার বাবার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে যাত্রী অধিকার, সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে দেশবাসীর দোয়া ও ভালোবাসা আমাদের পরিবারের জন্য অনেক বড় শক্তি।” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী সকল আপডেট পর্যায়ক্রমে জানানো হবে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ