আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

দ্বীপজেলা ভোলার সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

ভোলা জেলা সরকারি গণগ্রণ্হাগার আয়োজন করে এক অনবদ্য আলোচনা সভা

রিপন শান, ভোলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বীপজেলা ভোলার সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিয়ে ৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টায়, ভোলা জেলা সরকারি গণগ্রণ্হাগার আয়োজন করে এক অনবদ্য আলোচনা সভা।

জেলা পাবলিক লাইব্রেরির সহকারী পরিচালক মোঃ সবুজ খানের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী কবি ফারজানা স্নিগ্ধার নান্দনিক সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা করেন- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের সাবেক অধ্যক্ষ ও বীরের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ সেলিম। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক প্রভাষক কবি রিপন শান । বক্তব্য রাখেন- প্রাবন্ধিক গবেষক সাধন চন্দ্র বসাক , বদ্বীপ ফোরামের সভাপতি সমাজকর্মী মীর মোশারফ অমি প্রমুখ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে নিবেদন করে কবিতা পাঠ করেন- আয়োজনটির প্রধান সমন্বয়ক প্রভাষক কবি মহিউদ্দিন মহিন, সহকারী অধ্যাপক কবি দিলরূবা জ্যাসমিন, প্রভাষক কবি মিলি বসাক, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি মোঃ জুলফিকার আলী, কবি মুনমুন আখতার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদ ভোলার সাংগঠনিক সম্পাদক কবি নীহার মোশারফ, সাংবাদিক ছোটন সাহা, সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।

ভোলা জেলার লেখক সাহিত্যিক সংস্কৃতিকর্মী শিক্ষক শিক্ষার্থী পেশাজীবীদের অংশগ্রহণে একটি অন্যরকম মিলনমেলায় পরিণত হয় ভোলার সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মরণায়োজন ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ