আজঃ বুধবার ৪ মার্চ, ২০২৬

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের টানা দুইবারের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ, বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভারের সাংবাদিক। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ওই এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

এ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।

এর আগে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ আবু সুফিয়ান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীরন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকি পাট্টি কলাবাগান এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। রোববার দুপুরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন মুহুূর্তে তাদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি। সরকারী বা বিরোধী দল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে আছে। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ এলাকার বিত্তবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. সাহেদ, মো. তালেব, মো. নাছির, মো. হোসেন, মো. হামিদ, মো. ইয়াছিন, মো. দুলাল প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকিপাট্টি কলাবাগান এলাকায় সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা ঘর ভস্মিভূত হয়।

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশী নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ