আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে আবারও পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতনের বৃদ্ধি দাবিতে কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শাহিদুল ইসলাম কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে আবারও পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের বৃদ্ধি দাবিতে কালিয়াকৈর নবীননাগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে উপজেলার আইরিশ নামক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
এদিকে চন্দ্রা নবীনাগর মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে চলাচলের একমাত্র সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

 

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের যাদের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি করার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে যাদের এক বছর পূর্ণ হয়নি সেসব শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুলে রোববার সকালে শুরু করে আন্দোলন করেন। সার্ভিস বেনিফিট ও বেতন বৃদ্ধির সার্ভিস বেনিফিটের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

সোমবার সকালে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে পুনরায় দাবি নিয়ে গেলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিল্প পুলিশের সদস্যরা।
শিল্প পুলিশের সদস্যরা জানান, আইরিশ নামে এই কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে সড়ক অবরোধ করলে জিরানী বাজার এলাকার কমপক্ষে ১০-১২টি পোশাক তৈরির কারখানা একদিনের ছুটি দেয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক বলেন যাদের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে আর যাদের চাকরির বয়স ৮ মাস ১০ মাস হয়েছে তাদের হবে না এটা মেনে নেয়া যায় না বেতন বৃদ্ধি সবারই চাই। এদিকে মালিকপক্ষ তা মেনে নিতে পারছে না এজন্যই ফ্যাক্টরের শ্রমিকেরা বেতন বৃদ্ধির আন্দোলন করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ