আজঃ শনিবার ২ মে, ২০২৬

চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর-শিপিং এজেন্ট দ্বন্দ্ব, নিরসনের চেষ্টা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের মধ্যে জটিলতা ও দ্বন্দ্ব দেখা দিয়েছে।জাহাজের অনবোর্ড অপারেশন নিয়ে এমন অভিযোগ উঠেছে। এরই মধ্যে জাহাজের পণ্য হ্যান্ডলিং কাজ ধীরগতি করা ও কিছু ডকুমেন্টেশন কাজ বন্ধ করার অভিযোগ তুলেছে শিপিং এজেন্টরা। তবে উভয় পক্ষকে নিয়ে বন্দরের মধ্যস্থতায় সমাধানের চেষ্টা চলমান রয়েছে।

 

এদিকে চট্টগ্রাম বন্দরের জিসিবি-৯ ও জিসিবি-১০ বার্থে থাকা দুই জাহাজে চলমান কাজের বিভিন্ন অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে চিঠি দেয় শিপিং এজেন্টস এসোসিয়েশন। প্রতিবছর জাহাজের অনবোর্ড অপারেশন বিলে শ্রমিক মজুরী বৃদ্ধির সময় আসলে এমন জটিলতা দেখা দিলেও এবারের দ্বন্দ্ব শুরু হয় গত অক্টোবরে বার্থ অপারেটরের পক্ষ থেকে বন্দরকে এক চিঠি দেওয়ার পর থেকে

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ও জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করে বন্দরের সাথে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ বার্থ অপারেটরস ও শিপ হ্যান্ডলিং অপারেটররা। তবে চুক্তির পরেও বর্তমানে বার্থ অপারেটর সেবার ক্ষেত্রে বিভিন্ন খাতের ব্যয় বৃদ্ধির ফলে চুক্তি সংশোধন করে ৫৫ শতাংশ হারে বৃদ্ধির দাবি তোলে বন্দরে নিয়োজিত বার্থ অপারেটররা।
এদিকে জাহাজের অনবোর্ড অপারেশন নিয়ে বার্থ অপারেটরদের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তারা বলছে, জাহাজে কাজ বন্ধ নেই এবং জাহাজ ছাড়ার নির্দিষ্ট সময়েই জাহাজ ছেড়ে যাবে। তার আগে অভিযোগ করা ভিত্তিহীন। বিভিন্ন ডকুমেন্টশনের যে অতিরিক্ত কাজ বার্থ অপারেটররা করে সেটি চুক্তির বাইরে। সেটি তাদের কাজ নয়।

গত বছরের ২৪ অক্টোবর বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছিল বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশন। ওই সময় আগাম জানানো হয়েছিল, সেবা চার্জ বৃদ্ধি করা না হলে চুক্তির বাইরে বার্থ অপারেটররা শিপিং এজেন্টদের যেসব অতিরিক্ত কাজ তারা করে দেন সে সব আর চলমান রাখা সম্ভব হবে না।

এদিকে জাহাজের বার্থ অপারেটরদের জাহাজে অন বোর্ড অপারেশন বিল পরিশোধ করে শিপিং এজেন্টরা। তারা উভয় পক্ষকে নিয়ে চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) গত বছরের ১২ নভেম্বর এক সভায় বসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বার্থ অপারেটরকে ২০ নভেম্বরের মধ্যে অনবোর্ড অপারেশন হ্যান্ডলিং রেট বৃদ্ধির পূর্ণাঙ্গ যৌক্তিকতা তুলে ধরে লিখিত প্রস্তাবনা দিতে বলা হয়।
সেই প্রস্তাবনা বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্টদের কাছে পাঠায় এবং বার্থ অপারেটরদের যৌক্তিকতার ওপর শিপিং এজেন্টদের মতামত লিখিত আকারে দিতে বলা হয়। উভয় পক্ষের লিখিত মতামত নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার সভা হওয়ার কথা থাকলেও এখনো সেই সভা অনুষ্ঠিত হয়নি। তার আগেই দুই পক্ষ একে অপরকে অভিযোগ করছেন।

 

বার্থ অপারেটরদের পক্ষ থেকে বন্দরকে দেওয়া চিঠিতে খরচের যে বিবরণী উল্লেখ করা হয় তাতে দেখা যায় প্রতি বক্স কনটেইনারে বার্থ অপারেটরদের ৩৫৩ টাকা ক্ষতি হচ্ছে। অন্যদিকে শিপিং এজেন্টদের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হচ্ছে প্রতি কনটেইনারে বার্থ অপারেটরেরা ৬৬২ টাকা লাভ করে।এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বিষয়টির সমাধান করতে জরুরি সভা চান উভয় পক্ষ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের চট্টগ্রামস্থ সহকারী হাইকমিশনের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন আজ বুধবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘ চার বছর বাংলাদেশে কর্মরত থাকা অবস্থায় চট্টগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ডা. রাজীব রঞ্জনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় মেয়র বলেন, “বৈচিত্র্যই ভারতের বড় শক্তি। ভারতের এক একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যের পরিবেশ, খাদ্যাভ্যাস ও সংস্কৃতির ভিন্নতা রয়েছে। এই বৈচিত্র্যপূর্ণ পরিবেশকে ঐক্যবদ্ধ করে চলতে পারার কারণেই ভারত বিশ্বের বুকে একটি সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি ব্যক্তি জীবনে অনেকবার ভারতে গিয়েছি, এমনকি পড়াশোনার জন্যও গিয়েছি।তিনি আরও বলেন – বাংলাদেশের অনেক মানুষ ধর্মীয়, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে ভারতে যান। তাদের ভিসা প্রসেসিং সহজ হলে এবং ভিসা প্রদানের গতি বাড়লে উভয় দেশের মানুষই উপকৃত হবে।”

বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, “চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় একটি নগরী। কারণ চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ এখনো অনেকটাই সংরক্ষিত আছে। বিশেষ করে ভাটিয়ারী, পতেঙ্গা ও ফয়’স লেক এলাকা অত্যন্ত নয়নাভিরাম। চট্টগ্রাম শহরের পাহাড় এবং নদীও অপূর্ব সুন্দর। পর্যটনের ক্ষেত্রে চট্টগ্রামের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যদি এই সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারে, তবে চট্টগ্রাম আঞ্চলিক অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে।

তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মেয়র মহোদয় বিদায়ী সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।

পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে : মেয়র ডা. শাহাদাত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি মুরাদপুর, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।পরিদর্শনকালে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং চলমান খাল সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে জেনে নেন। মেয়র শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আওতাধীন খাল সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।বিশেষ করে হিজরা খাল ও জামালখান খালের সংস্কার কাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

মেয়র বলেন, এসব উন্নয়ন কাজ চলমান থাকার কারণে সাময়িক দুর্ভোগ তৈরি হলেও এটি দীর্ঘমেয়াদে নগরীর জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১৫ মে’র মধ্যে সিডিএ’র খাল সংস্কার কাজ সম্পূর্ণ শেষ হবে। কাজ শেষ হলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে এবং জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।আশাবাদ ব্যক্ত করে মেয়র বলেন, চলমান বর্ষা মৌসুমেই নগরীর প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।পরিদর্শনকালে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ