আনন্দঘন পরিবেশে রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

এশিয়ান টিভির রিপোর্টার মোহাম্মদ মোবারক হোসেন রনির ছেলে মোঃ রিদওয়ান হোসাইন নিলয়ের সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে। রিদওয়ান হোসাইন নিলয় ২০১৭ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মোঃ মোবারক হোসেন রনি ও মোসাঃ রহিমা খাতুন দম্পতির বড় সন্তান।

অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শিশুটির সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুটির দাদা আজমত আলী, ফুফা খোরশেদ আলম, অপর ফুফা মনজুরুল হক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ তানভীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর এবং আব্দুস সুবহান।

আয়োজনে অতিথিদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। শিশুটির পরিবার জানায়, এই অনুষ্ঠানটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এলাকাবাসীর উপস্থিতি এবং শুভেচ্ছা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠকে জঙ্গি সন্দেহে আটক- ২৩ জন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


তেজগাঁও কলেজ জামে মসজিদে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।বিকেল সাড়ে ৩টার দিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ