আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

তারেক রহমান ৩১ দফা দিয়েছে স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে – ব্যারিস্টার মীর হেলাল।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে। কতটুকু উদার হলে ৩১ দায় তিনি বলেছেন দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেনা । শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য দিকে বিশিষ্ট সংসদ করা হবে। বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, জিয়া পরিবারই উদ্ধার করেছে। জিয়া পরিবার বাংলাদেশীদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন। জিয়াউর রহমান ক্ষমতা লোভী ছিলেন না, যুদ্ধ করে ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন। ৭৫ সালে ৭ নভেম্বর জাতির ক্লান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেন। ৯০ এর গণঅভ্যুত্থান এরশাদের পতনের নেতৃত্ব দেন তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া। ২০২৪ এ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পতনে নেতৃত্ব দেন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান।
নির্বাচনী এলাকা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন আয়োজিত বিএনপি ষোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বায়োনের লক্ষ্যে গণসমাবেশে ব্যারিস্টার মীর হেলাল নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়ালে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহমতুল্লাহ মেম্বার এর সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সভাপতি এবং ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আজম উদ্দিন, এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা বি এন পি নেতা এস এম ফারুক, উপজেলা বিএনপির সি: সদস্য হাকিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ কবির চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা কৃষক দল নেতা মো. শাহাদাত হোসেন চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতাএডভোকেট রেজাউল করিম চৌধুরী রনি
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব জুলুস হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক মো. ফখরুল হাসান, সদস্য সচিব মো. নুরুল কবির
তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, , হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খাঁন, ফরহাদাবাদ ইউনিয়ন

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে নাসির উদ্দিন খোকন,নুরুল ইসলাম, সরোয়ার ইসলাম সুমন,জসিম উদ্দিন
তালুকদার, সেলিম জাহাঙ্গীর, মান্নান কোম্পানি, ইউসুফ টিপু ,এরশাদ শিকদার, ইসলাম কোম্পানি, সেকান্দর আলী, জাহেদুল ইসলাম যুবদল নেতৃবৃন্দের মধ্যে হান্নান তালুকদার জামাল আল দীন,জাবেদ মন্দাকিনী, আবু বক্কর, মো শাহজাহান, কাজী মহসিন সাব্বির হোসেন নয়ন, মোঃ ইব্রাহিম, আলমগীর রানা, মোঃ মামুন হাসান,ইকরাজ নেওয়াজ খসরু, আলফাজ, শাকিব, জুলফিকার প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ