আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় দত্ত উচ্চ  বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সা:)মাহ্ফিল অনুষ্টিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার  ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সীরাত মাহফিলের আয়োজন করে। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার,ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান,  নেত্রকোণা  আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়র রহমান, প্রবীণ কর্ণারের সভাপতি এ টি এম হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল আলম, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব খান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক এম মুখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসেম, বাংলাদেশ প্রেস ক্লাব, বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ  সীরাত মাহফিল উপ কমিটির আহবায়ক মোহাম্মদ জুবায়ের হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ