আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে অগ্নি মহড়া

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি মহড়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছিল এ মহড়ায়।

বিমানবন্দরের বিভিন্ন সংস্থা এবং নিরাপত্তা সংশ্লিষ্টদের দক্ষতা এবং প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, নির্দিষ্ট সময় পর পর বিমানবন্দরে অগ্নিমহড়ার আয়োজন করা হয় যাতে জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। মহড়ার কারণে সংস্থাগুলোর মধ্যে দক্ষতা ও সমন্বয় বাাড়ে।

জানা গেছে, আগুনসহ অন্যান্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে নেপুচুন এয়ারলাইন্সের একটি ডামি বিমানে কৃত্রিম দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করা হয়, যেখানে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়। এরপর সিভিল এভিয়েশন, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং

হতাহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। মহড়ায় ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম, যা প্রকৃত দুর্ঘটনার সময় কার্যকর ভূমিকা পালন করবে।মহড়ায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কাবির উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ