আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

দুদকের মামলা।। চার্জসিট দাখিল।

চট্টগ্রাম ওয়াসা কর্মচারির ৫ তলা বাড়ির রহস্য

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক মো. তাজুল ইসলাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবৈধ সম্পদ অর্জনের জন্য ওয়াসার গাড়ি চালক (বরখাস্তকৃত) তাজুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা দ্বায়ের। তার এতো সম্পদ অর্জনে আয়ের উৎস নেই, অথচ রয়েছে ৫ তলা বাড়িসহ অর্ধ কোটিরও বেশি টাকার সম্পদ। স্বামীর অবৈধ আয় দিয়েই খাইরুন্নেছা বেগম নামের এক নারী বিপুল পরিমাণের এ সম্পদ গড়েছেন। তার স্বামী হচ্ছেন চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক (সাময়িক বরখাস্তকৃত) মো. তাজুল ইসলাম।
২২ জানুয়ারী (মঙ্গলবার) এই দম্পতির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে চার্জশিট দাখিল করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দাখিলকৃত এ চার্জশিটেই উঠে আসে খাইরুন্নেছা বেগমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য। ২০২২ সালের ৬ মার্চ একই কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলার তদন্ত কার্যক্রম শেষ করে দুদক কর্মকর্তা মো. এমরান হোসেন দম্পতির বিরুদ্ধে অর্ধকোটিরও বেশি টাকার সম্পদ অর্জন সম্পর্কিত উক্ত চার্জশিট দাখিল করেন। যদিও মামলার এজাহারে ২৮ লাখ ৯২ হাজার ৬৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।
আদালতসূত্র জানায়, মো. তাজুল ইসলাম চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বায়েজিদ থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদকও। ১৯৮৯ সালে দুই হাজার টাকা বেতনে চট্টগ্রাম ওয়াসায় চালকের সহকারী (হেলপার) হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন তিনি। দুদকের দাখিলকৃত চার্জশিটে বলা হয়, চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক মো. তাজুলের স্ত্রীর নামে মহানগরীর রৌফাবাদে ৫ তলা বাড়ি রয়েছে। ২০০২ সালে জমি ক্রয় এবং পরে প্রায় ৩৯ লাখ টাকা খরচ করে সেখানে গড়ে তোলা হয় উক্ত বাড়ি। কিন্তু সম্পদের হিসাব বিবরণীতে ২৫ লাখ ৬১ হাজার টাকা দিয়ে বাড়ি নির্মাণের কথা উল্লেখ করা হয়। চার্জশিটে বলা হয়, পোল্ট্রি খামার ব্যবসা রয়েছে বলা হলেও খাইরুন্নেছা বেগমের কোন ব্যবসা নেই। তিনি শুধুই একজন গৃহিনী। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, সবমিলে তাজুলের স্ত্রীর ৬০ লাখ টাকার মতো অবৈধ সম্পদ রয়েছে। যা তিনি স্বামীর অবৈধ আয় দিয়ে অর্জন করেছেন।
আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওয়াসার কর্মচারীদের তিনি তটস্থ রাখতেন বলেও অভিযোগ আছে। ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নিয়োগ–বাণিজ্য, তদবির, পদোন্নতি ও বদলিতে প্রভাব খাটিয়ে অবৈধভাবে তাজুল ইসলাম অর্থ আয় করেছেন। চাকরিজীবনের শুরু থেকেই তিনি এসবে জড়িয়ে যান। পরে অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে জায়গা কিনে দুই দশক আগে বাড়ি করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সাংসদ আবু সুফিয়ান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীরন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকি পাট্টি কলাবাগান এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। রোববার দুপুরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে অগ্নিকান্ডের ভয়বহতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন এবং সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের শান্তনা প্রদান করেন এবং সহমর্মিতা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই কঠিন মুহুূর্তে তাদের পাশে দাড়াঁনো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকাই বিএনপির রাজনীতি। সরকারী বা বিরোধী দল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে আছে। আগামীতেও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ এলাকার বিত্তবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মো. সাহেদ, মো. তালেব, মো. নাছির, মো. হোসেন, মো. হামিদ, মো. ইয়াছিন, মো. দুলাল প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আছাদগঞ্জ শুটকিপাট্টি কলাবাগান এলাকায় সংগঠিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা ঘর ভস্মিভূত হয়।

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশী নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ