এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর উলামা দলের কর্মী সম্মেলন মাওলানা মোহাম্মদ শাহ আলম আলকাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর এলডিপি’র আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম। ওলমাদলের মাওলানা আবুল হায়াত নক্সবন্দী ও মোহাম্মদ করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর

এলডিপি’র আহবায়ক কমিটির সদস্য দোস মোহাম্মদ, কোতোয়ালি থানার সভাপতি মো.আবু সাঈদ,একরামুল করিম ইমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনামুউদ্দিন এনাম, নুরুল আমিন, মাওলানা আবদুল রহমান আলকাদেরি, মুহাম্মদ মুছা, মাওলানা মোস্তাক, মাওলানা রবিউল হোসেন,সেলিম, আসলাম,মাসুদ, ওলানা দলের জাহেদ, আবু তালেব,মাওলানা ওয়ায়িছ, মো.সোলায়মান করিম প্রমূূখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সাড়া জাগানো রাজনৈতিক দল এলডিপি বাংলাদেশের এক নম্বর নিবন্ধিত দল। সন্ত্রাস ও দুর্নীতমুক্ত, সামাজিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ দল। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর ওলামা দলও শক্তিশালী দল, ওলামা দলের কার্যক্রমের মাধ্যমে কর্ণেল অলি আহমদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করে এলডিপিকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সভায় মাওলানা মুহাম্মদ শাহ্ আলম আলকাদেরিকে সভাপতি, মাওলানা মোহাম্মদ

আবুল হায়াত নক্সবন্দীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মহানগর ওলামা দলের কমিটি ঘোষণা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম ওম্মাহর কল্যাণ কামনায় মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









