আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চবিতে মধ্যরাতে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। ফেব্রুয়ারিতে এ কর্মসূচীর প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে একদল শিক্ষার্থী।মিছিল সোহরাওয়ার্দী হলের মোড়, আলাওল ও এ.এফ রহমান হল, পরিবহণ দফতর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রহমান বলেন, আমাদের অসংখ্য ভাইবোনকে শহিদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক থেকে ফেব্রুয়ারি মাসে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের বলতে চাই, তোমরা আসো, তোমাদের বিচার করতে এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এদেশে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না।

সহ-সমম্বয়ক হাবিবুল্লাহ খালেদ অন্তবর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন। আমরা বিপ্লবী সরকার গঠন করবো। ছাত্রলীগের মোকাবিলা করার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলে প্রস্তুত। স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামীলীগ ফ্যাসিবাদের কোনো নাম-নিশানা থাকতে পারে না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ