২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২০২৪ সালের জুলাই—আগস্টে গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় বাংলাদেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৮ম তলার ভিআইপি, এস রহমান ও সুলতান আহদম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা স্মারক ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। দেশের দামাল ছেলেরা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আবারও বাংলাদেশের মানুষের হাতে তুলে দিয়েছে। ৫৪ বছরের বাংলাদেশে আমরা যা দেখেছি সেটির স্বাক্ষী আমরা নিজেরাই। যে লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমরা সেই লক্ষ্যে দেশ গঠন করতে পারিনি। স্বাধীনতার চেতনাকে কাজে লাগিয়ে, ইতিহাস বিকৃতি থেকে শুরু করে সবকিছু করা করেছে আওয়ামী লীগ। জুলাই গণবিপ্লবের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে শুরু করেছি। জাতি স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে।

তিনি বলেন, হাজারো শহীদ ও হাজার হাজার আহত পঙ্গুত্ববরণকারী এই সকল মানুষকে যারা হত্যা, অবিচার, নির্যাতন করেছে তার মূল অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠান থেকে দাবি হচ্ছে এসব মাস্টার মাইন্ডদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে অন্য কোনো বিচার যদি শেষ সম্ভব না হয় এই মাস্টারমাইন্ডদের বিচারকার্য শেষ করে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তাহলে বাংলাদেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, একটি মানবিক, গণতান্ত্রিক, ঐক্যবদ্ধ, আদর্শিক বাংলাদেশ গঠন করতে জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছেন। সেদিকে এগিয়ে যেতে পারলে তাদের জীবনদান স্বার্থক হবে।

মাওলানা শাহজাহান আরও বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করছে, চট্টগ্রামেও হচ্ছে। প্রশাসনের কাছে বলতে চাই স্বৈরাচারি, দেশ বিনাশী শক্তি যদি আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আপনারা জাতির কাছে জবাব দিতে পারবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে চাওয়া দেড় শতাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেন, জুলাই বিপ্লবে যে পৈচাশিক ঘটনা ঘটেছে দুনিয়ার ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। তিনি শহীদ ও আহতদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, মাফিয়া চক্রের প্রধান, জগদ্দল পাথরের ভূমিকায় অবতীর্ণ হওয়া হাসিনাকে সরাতে আবাবিল পাখির মতো ছাত্র—জনতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহ শহীদদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।

উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার বলেন, আগামীর বাংলাদেশে বৈষম্য, অবিচার, অন্যায়, জুলুম থাকবে না। জুলাই বিপ্লবের স্মৃতিকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আলহাজ¦ শাহজাহান চৌধুরী বলেন, ১৬ বছর ধরে যত হত্যা, গুম, নৈরাজ্য হয়েছে এর জন্য এক নম্বর দায়ী শেখ হাসিনা। দেশের অশান্তির জন্য দায়ী আওয়ামী লীগ। সাধারণ নির্বাচনের আগে এই সমস্ত ফ্যাসিস্টদের বিচার করতে হবে।

শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. ফয়সাল আহমদ শান্তর বাবা মো. জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সিমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার, মো. ইশমামের বড়ভাই মুহিবুল হক, মো. মাহিন প্রকাশ সাইমনের অভিভাবক রহিমা বেগম, মো. ইউছুপ প্রকাশ জুনাইদের স্ত্রী সাজেদা বেগম ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান অতিথিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মরণিকা স্মারকের মোড়ক উন্মোচন করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ