আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

কোরআন সুন্নাহর আধুনিক জ্ঞান- বিজ্ঞান করব জয়, মোরা ছড়িয়ে পরব বিশ্বময়-পীরেতরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ) হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে উনার যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান

হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নামে প্রতিষ্ঠিত হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বেতাগী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসা ও কে.জি স্কুলে ২০২৪ সালে ৫ম শ্রেণী হতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারী’২৫ শনিবার সকাল ১০টায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ এ. এইচ. এম আলাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা এ.জে.এস.এম গোলামুর রহমান (আশরফ শাহ)। অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, আহমদ সাঈদ, শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, হাজী দলিলুর রহমান, মাস্টার ফরিদ আহমদ, মাস্টার ফারুখ আহমদ, মাস্টার আব্দুর রহমান, মুহাম্মদ শাহজাহান আত্তারী, মুহাম্মদ জামাল হোসাইন, মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, মাওলানা মোজাম্মেল হক, মমতাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাবেদ ও মুহাম্মদ জাহেদ প্রমূখ।

অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়, ৫টি কে.জি স্কুল, ৪ টি ইবতেদায়ী মাদরাসার মোট ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের কার্যক্রম এর বিষযে কোরআন সুন্নাহর

আধুনিক জ্ঞান- বিজ্ঞান করব জয়, মোরা ছড়িয়ে পরব বিশ্বময় বলে প্রত্যয় ব্যক্ত করেন ।আগামী ১০ ফেব্রয়ারী সোমবার সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন ও বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ