আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মরহুম শেখ-চাঁটগাম কাজেম আলী মাষ্টারের ৯৯তম মৃত্যুবার্ষিকী

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক আন্দোলনে প্রথিতযশা ব্যক্তিত্ব। স্বদেশী, অসহযোগ ও খিলাফত আন্দোলন সহ সমাজ সেবামূলক নানা কাজে এগিয়ে আসা চট্টগ্রামের উৎসাহী তরুণদের মধ্যে কাজেম আলী মাস্টার ছিলেন অন্যতম। শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা এবং জনদরদের কারণে চট্টগ্রামবাসী তাকে শেখ-ই-চাটগাম উপাধিতে ভূষিত করেন। ১৮৫২ সালের ১১ আগস্ট তিনি চট্টগ্রামের পাঁচলাইশে জন্মগ্রহণ করেন। হুগলি থেকে এন্ট্রান্স পাস করে কাজেম আলী

সাতকানিয়া হাই স্কুলে শিক্ষকতা গ্রহণ করেন। এই জন্য তিনি কাজেম আলী মাস্টার নামে বেশি পরিচিত। তিনি সাতকানিয়া থেকে এসে পরবর্তীতে চাকমা রাজার কাছ থেকে ৬০ টাকায় কেনা জমিতে ১৮৮৫ সালে চিটাগাং মিডল ইংলিশ স্কুল নামে নিজের স্কুল প্রতিষ্ঠা করেন। অচিরেই শিক্ষক হিসেবে চট্টগ্রামে তিনি সুনাম অর্জন করেন। চট্টগ্রামবাসীর উৎসাহ দেখে তিনি পিতার সম্পত্তি বন্ধক দিয়ে ১৮৮৮ সালে চিটাগাং হাই ইংলিশ স্কুল

প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর ১৯২৮ সালে এই স্কুলের নাম পরিবর্তিত হয়ে কাজেম আলী স্কুল এন্ড কলেজ হয়। কাজেম আলীর দক্ষতা আর অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে অল্প কিছুদিনের মধ্যেই স্কুলটি সাফল্য অর্জন করে, পায় ব্যাপক জনপ্রিয়তা। পরবর্তীকালে তিনি চট্টগ্রামে বেশ কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসা তৈরি ও পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক আদর্শে কাজেম আলী ছিলেন আপসহীন।

অনলবর্ষী এই বক্তা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চমৎকার বক্তৃতা দিতে পারতেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামে কংগ্রেস-খেলাফত কমিটির আন্দোলন পরিচালিত হয়েছিল। এ সময় এক বিশাল জনসভায় তাঁকে ‘শেখ-ই-চাটগাম’ উপাধি দেওয়া হয়। চট্টগ্রামে বঙ্গভঙ্গ বিরোধিতা ও ব্রিটিশ পণ্য বর্জনের আন্দোলনে মূল উদ্যোক্তাদের একজন ছিলেন তিনি। অসহযোগ আন্দোলনে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সহকর্মী ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। কাজেম আলী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, খাদেমুল ইসলাম সোসাইটি, খিলাফত কমিটিসহ নানা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন বহুকাল। দেশের মানুষের মুক্তিই ছিল তাঁর আজীবন লালিত স্বপ্ন। তাই পরাধীনতার শৃঙ্খলে থেকে সরকার প্রদত্ত ‘খান বাহাদুর’ উপাধি বর্জন করেন তিনি।
জনসেবায় নিঃস্বার্থ অবদানের জন্য দু’বার তাঁকে ‘কায়সার-ই-হিন্দ’ স্বর্ণপদক দেওয়া হয়। ১৯২৬ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শেখ-চাঁটগাম কাজেম আলী মাষ্টারের মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ