আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জিএমপির পুলিশ কমিশনার ।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাওলানা সাদ পন্থীদের আয়োজনে বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান পুলিশী নিরাপত্তা ব্যবস্থা এবং ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন । তিনি বিশ্ব ইজতেমা ২০২৫ এর সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ।

তিনি আরো জানান নিরাপত্তা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে, ইজতেমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । প্রেস ব্রিফিং শেষে তিনি ইজতেমায় আগত লাখো মুসল্লিদের সাথে জুম্মার নামায আদায় করেন, নামাজশেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনার বৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ