আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশুরা কেক কেটে ভালোবাসা দিবসকে ভাগাভাগি করে নিয়েছেন

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভালোবাসার রঙ ছুঁয়ে দেই বঞ্চিত হৃদয়ে হাসি ছড়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বঞ্চিতদের নিয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ঠাকুরগাঁও উদ্যোগ সংগঠন এর আয়োজনে বিভিন্ন শিক্ষার্থীরা পথ শিশুদের নিয়ে এই কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভালোবাসা দিবসে উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে ১৪ টি বিভিন্ন রকমের কেক নিয়ে বড় মাঠে আসেন তারা এরপর সেখানে শিশু সহ বঞ্চিত মানুষদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারা।


সেখানে শিশু ফরহাদ ও লামিয়া জানান তারা ছোট থেকে বড় হয়েছে কিন্তু কখনো কেক কেটে আনন্দ করতে পারেনি। প্রথমবারের মতো তারা অনেক শিশুদের নিয়ে একসাথে কেক কেটেছে যেটা তারা মনে রাখবে। সেই সাথে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ