সর্বশেষ

মাইজভান্ডার দরবারের আওলাদে পাকগণের সাথে মাইজভাণ্ডারী ঘরানার আলেমদের মতবিনিময়

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদায় বিশ্বাসী তরিকতপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া নিয়ে মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণের সাথে মতবিনিময় করেন মাইজভাণ্ডারী ঘরানার আলেম ওলামাগণ। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তরিকাপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া কে এগিয়ে নিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সম্মানিত আওলাদে পাকগণের মধ্যে প্রতিনিধিত্ব করেন, ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী ( গাউসিয়া রহমানীয়া মইনীয়া মনজিল), সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া হক মঞ্জিল), সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ মিশকাতুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল),
এ্যাড. সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল), সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ কামরুল হাছান মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ গোলাম মুস্তাফা মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি), সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি)।
আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা সাকিউল কাউসার, আল্লামা শায়েস্তা খান আজহারী, মাওলানা মাসুম কামাল আজহারী, মুফতি আল্লামা বাকিবিল্লাহ্ আজহারী, আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি, আল্লামা মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফহাট মহিলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন আব্দুস সোবহানের বাড়ীস্থ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা)-এর উদ্যোগে আযীমুশশান নূরানী মিলাদ মাহফিল ও নাতে মোস্তফা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ গাজী মোরশেদুল আলম। প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মুহাম্মদ রবিউল হোসাইন আল-ওয়াইসী।

বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন সোহেল, অর্থ সম্পাদক মুহাম্মদ সারওয়ার আলম চৌধুরী, সাংবাদিক এম. নূরুল কবির, খাতুনগঞ্জের ব্যবসায়ী এইচ.এম. জামশেদ নূর, এমদাদুল হক রায়হান ও সাংবাদিক শহিদুল ইসলাম।মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা আবু মুহাম্মদ মুফিদুল ইসলামের সার্বিক আয়োজনে মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এর আগে হামদে-নাত, কেরাত প্রতিযোগিতায় বিজয়ী মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে মাদরাসার নবনির্বাচিত কমিটিকে ক্রস্ট প্রদান করা হয়।

মাদ্রাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম, আবদুর রহমান রাইয়ান, শাহিন আক্তার, রীনা আক্তার,জেরিন রহমানের ব্যবস্থাপনায় এবং বাকলিয়া জোানের আওতাধীন চেয়ারম্যানঘাটা শাখা ফুুটন্ত ফুলের সহযোগিতায় মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহফিল শেষে উপস্থিত মকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে আলেচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফ এর উদ্যোগে প্রতি বছরেরন্যায় ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ বুধবার বাদ মাগরিব গাউছে পাক মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানী পীরে লাছানি বড়পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহঃ) আল হাসানী ওয়াল হোসাইনি এর পবিত্র বার্ষিক উরশ মোবারক “পবিত্র ফাতেহা ইয়াজদাহুম” উপলক্ষে এক আলেচনা সভা, মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল খানকাহ্ শরিফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, এস.এম ফজলুল হক ফজু, মাওলানা কাজী হাবিবুল হোসাইন, সৈয়দ আবু আহমদ, মুফতি ছালে সুফিয়ান ফরহাদাবাদী, মো. শওকত হোসেন রুবেল, মোহাম্মদ খোরশিদ আলম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ আকতার, মোহাম্মদ সাইফুল, আবু শাহাদাত সায়েম সুমন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ রউফ, বিজয়, আক্কাছ উদ্দিন দৌলত প্রমূখ। মরমী সংগীত পরিবেশন করেন সৈয়দ জাবের সরোয়ার ও তার দল। আখেরী মুনাজাত করেন ছালে সুফিয়ান ফরহাদাবাদী।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ