আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়, এসময় দেড় শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। জগন্নাথপুর আবু হুরায়রা জামে মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ আব্দুল মান্নান। মৌলভীবাজার সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে সন্ধ্যায় হিলালপুর এলাকায় মোস্তফাপুর ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জননেতা মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে শূরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি মো. জিল্লুর রহমান, শহর শিবিরের সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গৌলাম মৌলা সাজু, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহসিন আহমদ,মোঃ শামীম আহমদ,সালেহ আহমদ সুমন,সৈয়দ ইয়াওর আলী,কাজী ফাহাদ আহমদ প্রমূখ সহ অন্যান দায়িত্বশীন ভাইয়েরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ