আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় ফসলি জমিতে পুকুর খনন, পুকুর মালিকের জরিমানা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় ভূমি অফিসের অনুমতি ছাড়াই ফসলি জমিতে পুকুর খননের অপরাধে পুকুর মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পোড়াদহ বিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত পুকুর মালিক ইউসুফ আলী ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজগর আলীর ছেলে।

জানা যায়, ইউসুফ আলী নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভূমি অফিসের অনুমতি ছাড়াই পোড়াদহ বিলের মধ্যে এক্সেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক পুকুর মালিক ইউসুফ আলীকে সতর্কতামূলক ৫ হাজার টাকা অর্থদণ্ড দন্ডিত করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুর খননের কোন সুযোগ নেই। আমাদের এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ