আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ পুরস্কার বিতরণ

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রামের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৫ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল (ভেন্ডার)।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিন্নত আলী ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক, অনুষ্ঠানের উদ্বোধক রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ আল-আমিন (মাসুদ),

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান টিপু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস সহকারী তানভীরুল ইসলাম ফয়সাল, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রি অফিস সহকারী আমিনুল ইসলাম, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামীম আহমদ, স্কুলের
পরিচালক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সাংগঠনিক সংম্পাদক মোঃ আবু বাক্কার মিন্টু প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ