স্বাস্থ্যখাতে জোরজবরদস্তির মাধ্যমে নিয়োগ, বদলি, পদায়ন করে যাচ্ছে

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বাস্থ্যখাতে নিয়োগ, বদলি ও পদায়নে জোরজবরদস্তি চলছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক সংগঠন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের (ডেন) নেতারা। সংগঠনের সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, পাঁচ আগস্ট ছাত্র-শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার সকল স্তরে পরিবর্তনের জনআকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, স্বাস্থ্যখাতে একটি চিহ্নিত গোষ্ঠী জোরজবরদস্তির মাধ্যমে নিয়োগ, বদলি, পদায়ন করে যাচ্ছে। স্বাস্থ্য প্রশাসনে অনেকটা চরদখলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসক সমাজ এক ফ্যাসিবাদী অপশক্তির পরিবর্তে নব্য ফ্যাসিবাদী অপশক্তির কবলে পড়তে চায় না।

শুক্রবার রাতে চট্টগ্রামে সংগঠনটির পঞ্চম জেলা সম্মেলনে চিকিৎসক নেতারা এ অভিযোগ করেন। নগরীর ওআর নিজাম রোডে হোটেল ওয়েল পার্কে এ সম্মেলন হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশে ধনী ও দরিদ্রের চিকিৎসা ব্যবস্থায় যে বৈষম্য আছে, সেটা দূর করার উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল ও রোগীর নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। এছাড়া এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসাপত্র প্রদানের অরাজকতা বন্ধ করতে হবে।
সম্মেলনে ডেন’র চট্টগ্রাম শাখার সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারোয়ার ইবনে সালাম রোমেল, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. রোখসানা দিল আফরোজ কুহু। অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন ডা. আরিফ বাচ্চু ও শোক প্রস্তাব পাঠ করেন চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক অধ্যাপক ডা. নন্দন কুমার মজুমদার। সম্মেলনে পুনরায় ডা. চন্দন দাশকে সভাপতি ও ডা. আরিফ বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির উদ্যােগে চোখের চিকিৎসায় অত্যাধুনিক ব্যবস্থাপনা বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার চৌধুরী। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, ডা. সরোজ কান্তি নন্দী, ডা. নিবাস শর্মা এবং ডা. দুলাল দাশ।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অধ্যাপক ডা. এস সি ধর, ডা. সুভাস চন্দ, ডা. দিলীপ দে, ডা. মো. সাইফুল ইসলাম বিদ্যুৎ, ডা. শেখ মো. মুরাদ ও ডা. অনিন্দিতা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন-

কবি ও সাংবাদিক ওমর কায়সার, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, শিক্ষক জয় সেন ও সংস্কৃতিকর্মী ভাস্কর রায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

চট্টগ্রামে এবার ডেঙ্গুতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজুল মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। অন্যদিকে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাফসান মোহাম্মদ প্রাচুর্য সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। পরিবারের তিন ভাই ও চার বোনের মধ্যে রাফসান বড় ছেলে ছিলেন। রাফসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মনিরার পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানান শারীরিক অসুস্থতায় খুব দুর্বল হয়ে পড়ে সে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে আসলে চিকিৎসক এনএসওয়ান পরীক্ষা করেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসক। সেখানে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, রাফসান গত পাঁচদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন। পরে ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তার স্বজনরা তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে রাফসানকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার সময় তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুর ১২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করালাম দুই দুইটার সময় রাফসান মারা যান হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে। যা অতিরিক্ত।
পরিবারের অভিযোগ, অল্প সময়ের চিকিৎসার বিপরীতে এত বেশি বিল হওয়ায় তারা আর্থিকভাবে চাপে পড়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ