আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেকারত্ব দূর করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নারী ও পুরুষের দক্ষ ভাবে গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার পূর্ব নারগুন ইউনিয়নের মালেক পাড়া গ্রামে জাতীয় সংগীত ও কেক কেটে এর উদ্বোধন করা হয়। 

কারুপণ্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের রপ্তানিমুখী সমিতির প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান, জব প্লেসমেন্ট ও ডাটাবেস ইঞ্জি. বিভাশ শোম, বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান, ঠাকুরগাঁও টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাদিকুল ইসলাম তুষার, চেম্বার অফ কমার্সের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

অতিথিরা বলেন কারুপণ্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত হয়ে অনেক নারী ও পুরুষের কর্মসংস্থানের জন্য ও আর্থিকভাবে সচ্ছলতার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যেটা আসলে প্রশংসনীয়। পরে সেখানে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ