আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে প্রেস কনফারেন্স ।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮ যথাযথভাবে প্রয়োগ সংক্রান্তে জিএমপি হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উক্ত কনফারেন্স এ সভাপতিত্ব করেন, ড.মোঃ নাজমুল করিম খান,পুলিশ কমিশনার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ আইন ২০১৮-এর কার্যকর প্রয়োগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার বিষয়ে মুল্যবান মতামত প্রদান করেন সিএমএম কোর্ট গাজিপুর এর বিজ্ঞ পিপি ও এপিপি গণ । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং এই আইন বাস্তবায়নের মাধ্যমে নগরীর শৃঙ্খলা ও শান্তি রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন জিএমপি কমিশনার ।

উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ