এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের স্বছভাবে বদলির লটারি অনুষ্ঠান বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত কর্মচারী বদলির লটারি কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

যে সকল কর্মচারী ৩ বছরের অধিক একই শাখায় কাজ করছেন এমন ৬৪ জন কর্মচারীকে লটারীর মাধ্যমে বদলি-পদায়ন করা হয়। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীগণ নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন। কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এই বদলি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং জেলা প্রশাসকের অভূতপূর্ব এই উদ্যোগকে স্বাগত জানান। অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।













