আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বোয়ালখালী প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ উপজেলা বিআরডিবি হল মিলনায়তনে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শওকত আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ খোরশেদ আলম, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম ওসমান গনি, সাবেক বিএনপি সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি ৬নং ওয়ার্ডের সভাপতি হাজি আবু আকতার।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক হেলাল উদ্দিন টিপু, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ, বিএনপির নেতা সরোয়ার আলমগীর।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মনজুর আলম, মো: লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সহসভাপতি ফারুক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, এমরান চৌধুরী, প্রভাষ চক্রবর্তী, এস,এম নাঈম উদ্দিন, জাহিদ হাসান, খোরশেদ আলম।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মোঃ আবছার। এসময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা বকতেয়ার, পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন, মাহমুদুল হক মেম্বার। বৈষম্য বিরোধী আন্দোলনের মো: শাকিল, মো: মামুন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক নজির আহমদ, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রিদুয়ানুল হক, বনী হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আবু তালেব, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, দৈনিক চট্টগ্রাম পোস্ট ও একুশে সংবাদ প্রতিনিধি, এম মনির চৌধুরী রানা, ঠিকাদার মোঃ ইউছুপ, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, যুবদল নেতা মো: সিরাজুল ইসলাম, দলিল লিখক কফিল উদ্দিন, বিনয়বাশী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস, সংস্কৃতি কর্মী সবুজ অরন্যসহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক নেতৃবৃন্দ , সাংবাদিক নেতৃবৃন্দ ,ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি ইউএনও রহমত উল্লাহ বলেন – সাংবাদিকরা জাতির মিরর, এ পেশায় স্বচ্চতায় সমাজ-দেশ উন্নয়ন করা সহজভাবে সম্ভব। তাই তিনি সাংবাদিকদের বধন্যতায় সমৃদ্ধিশালী দেশ বিনির্মান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ