আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে তোহফার ব্যতিক্রমী পথচারীদের ইফতার।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে রমজান মাস এলেই একদল তরুণের মনে জাগে এক অনন্য মানবিক চিন্তা সাধারণ পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ। তোহফা ফর ম্যানকাইন্ড বোয়ালখালী শাখার সদস্যরা টানা চার বছর ধরে এ মহতী উদ্যোগ পরিচালনা করে আসছে।

প্রতিদিন ইফতারের সময় হলে তোহফার টি-শার্ট পরা কিছু তরুণকে দেখা যায় পূর্বকালুরঘাট টোল অফিস সংলগ্ন স্থানে। তাদের হাতে থাকে খেজুর, পানি ও প্রতিদিন বিভিন্ন রকমের নাস্তা, যা তারা অপেক্ষমাণ রোজাদারদের মাঝে বিতরণ করেন। প্রতিদিন প্রায় ৩ শত থেকে প্রায় সাড়ে ৩শত মানুষের উপরে ইফতার তুলে দেন তারা, যা পুরো রমজান মাসে এক লাখ টাকারও বেশি ব্যয়ে পরিচালিত হয়।

তোহফার সদস্য মো.মিনহাজ জানান,২০২২ সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ প্রতিবাদে মুখর ছিল, তখন তোহফা এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়—রাস্তায় নেমে রোজাদার পথচারীদের ইফতার করানোর মধ্য দিয়ে মানবসেবার বার্তা ছড়িয়ে দেয়। তোহফার সদস্য মো. মামুন জুয়েল বলেন, তাদের ইফতার বিতরণের অর্থসংস্থানও এক অনন্য দৃষ্টান্ত। কোনো ধরনের চাঁদাবাজি বা বাহ্যিক তহবিলের ওপর নির্ভর না করে, তারা নিজেরাই ১০, ২০,৫০,১০০ টাকা করে জমিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করে। এ উদ্যোগ দেখে এলাকার কিছু প্রবাসীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তবে তারা কারও কাছ থেকে অর্থ দাবি করেন না শুধুমাত্র কেউ খুশি হয়ে দিলে তা গ্রহণ করেন। তোহফার সদস্য ফরহাদ জানান, রমজানের সময় অনেক পথচারী রাস্তায় চলাচল করেন, কিন্তু হঠাৎ কোনো দোকান না পেলে বা যানজটে আটকে পড়লে তাদের ইফতার করা সম্ভব হয় না। বিশেষ করে কালুরঘাট ব্রিজ পার হতে সময় লেগে যায়, ফলে অনেকেই নির্দিষ্ট সময়ে ইফতার করতে পারেন না। এই সমস্যার কথা ভেবেই তারা পথচারীদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ