আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২” সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মননশীল প্লাটফরম ব্লগবাড়ির আয়োজনে ও ফুলের হাসি ফাউন্ডেশন তত্ত্বাবধানে “হিফজুল কুরআন প্রতিযোগিতা “নূরের পাখি সিজন-২ ২০২৫” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ফুলের হাসি ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ ডা সানাউল্লাহর সভাপতিত্বে দিনব্যাপী এই প্রতিযোগিতায়, ব্লোগ বাড়ির চেয়ারম্যান কাজী সাঈদের তত্বাবধানে, গিয়াস উদ্দীন ও তসলিম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী পরিচালক শিহাব মালেক, ফিলনে প্রোপার্টিজ লিমিটেড সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের, এপিক প্রোপার্টিজ লি. এর হেড অব ব্র‍্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহ উদ্দীন, ফুলকলি গ্রুপ জিএম আবদুস সবুর, ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন, নাগরিক টিভির ব্যুরোচিফ এ কে আজাদ, পটিয়া জেনারেল হাসপাতালের পরিচালক দিদারুল আলম, হালিশহর প্রিমিয়ার ব্যাংক প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দিন সেলিম, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম, মোঃ নাসির উদ্দিন, হালিশহর প্রি-ক্যাডেট স্কুল সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফুলের হাসি ফাউন্ডেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসাইন, এডভোকেট বরকতুল্লাহ খান, এডভোকেট আল-আমিন, এডভোকেট হুমায়ুন কবির হিমু, আব্দুল নুর, প্রবাসী ক্লাব চেয়ারম্যান খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, ক্যাপ্টেন মুসলিম ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত প্রতিযোগিতায় ৩০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে প্রথম পুরস্কার নগদ ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার নগদ ১০,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জন কারীদের প্রদান করা হয়েছে সম্মাননা স্মরক।

প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ রেজাউল করিম, তৃতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মোহাম্মদ সাঈদ।
এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে হাফেজ আব্দুল্লাহ আল তামিম, হাফেজ নাফিছ উদ্দীন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ ওমায়ের, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনাছ ও হাফেজ মুফিজুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা সানাউল্লাহ বলেন, সুস্থ সংস্কৃতি মননে এবং দ্বীনের খেদমতে ব্লগবাড়ি’র কার্যক্রম গতিশীল থাকবে।
ব্লগবাড়ির লক্ষ্য কেবল চট্টগ্রাম আঞ্চলিক বা দেশের মধ্যে আবব্ধ নয়, আমরা চাই এই কুরআনের প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে। এতে আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ