আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত।

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০ তম সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়াকে চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে ভাইস চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে মহাসচিব, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদকে সাংগঠনিক সম্পাদক, তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক লিটনকে যুগ্ম মহাসচিব

করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন তরুণ সংগঠক মাহমুদুল হাসান রাসেল অর্থ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ প্রচার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী দপ্তর সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, বীমাব্যক্তিত্ব ইয়াসমিন আকতার সীমাকে এই কমিটির সদস্য করা হয়েছে।

সভায় বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়ক ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রানহানী বেপরোয়াভাবে বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা, সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিহিংসার বশঃবর্তী হয়ে যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করায় দীর্ঘদিন যাবৎ নতুন কমিটি করা যায়নি বলে অভিযোগ করা হয়। বর্তমান অন্তবর্তী সরকার দেশের যাত্রীসাধারনের স্বার্থ সুরক্ষায় আবারো যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করায় সরকারের মাননীয় প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় সড়ক পরিবহন আইন, নৌ-আইন, রেল আইন সংশোধন করে যাত্রীসাধারনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যাত্রীসাধারনের জন্য গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সিলিং নির্ধারণ, সুযোগ সুবিধা নির্ধারণের প্রতিটি স্তরে যাত্রী কল্যাণ সমিতির মতামত ও অংশগ্রহন নিশ্চিত করার দাবী জানানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ