আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে শিশু আপহরনের প্রধানসহ গ্রেপ্তার তিনজন

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর এলাকা বাসিন্দা মহিউদ্দিন। কাজ করতেন নগরীর চকবাজারের একটি ফটোকপির দোকানে। এরমধ্যে জড়িয়ে পড়েন অনলাইন জুয়া খেলায়। জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়েন। টাকার অভাবে অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ এলাকা থেকে আফরান নুর আবির (৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে। কিন্তু মুক্তিপণ আদায়ে পুলিশের পাতানো ফাঁদে পড়ে ধরা পড়ল অপরহরণকারী চক্র। গত ২৫ মার্চ (সোমবার) দুপুরে অপহৃত হয় মতে, বোয়ালখালীর চরণদ্বীপ এলাকার মাদ্রাসা শিক্ষার্থী মো. আফরান নুর আবির (৮)। আবির ওই এলাকার নুরুল আজিমের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট। অপহৃত আবিরের বাবা নুরুল আজিম বলেন, ২০১২ সালের দিকে নগরীর চকবাজারে ফটোকপির দোকানে পরিচয় হয় বাঁশখালীর সাধনপুর গ্রামের মহিউদ্দিনের সঙ্গে। সেই সূত্রে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। অনেক টাকা ধার দিয়েছিলাম। ২০২২ সালে দেখা করে টাকা ধার চেয়েছিল। কিন্তু দিতে পারিনি। কিন্তু সেই মহিউদ্দিন এমন ঘটনা ঘটাবে তা কল্পনাও করতে পারিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, ‘আবিরের বাবা থানায় জিডি করলেও কোনো ক্লু পাচ্ছিলাম না। একদিন পর (২৬ মার্চ মঙ্গলবার) ভোরে আবিরের পিতার মোবাইলের ইমুতে এক ব্যক্তি টেক্সট (বার্তা) পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করে। সেই সূত্র ধরে আবিরের ছবি নিয়ে নিশ্চিত হই। তারপর টাকার অঙ্ক নিয়ে দর কষাকষি চলে। চার লাখ টাকায় রাজি হয় অপহরণকারীরা।রওসি বলেন, ‘তাদের দাবি মতো পর্যায়ক্রমে চার লাখ টাকা মোবাইল ব্যাংকিং নাম্বারে পাঠানো হয়। এরপর ২৬ মার্চ দুপুরে আবিরকে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার একটি মাদ্রাসার সামনে সিএনজি ট্যাক্সি থেকে নামিয়ে দেয়। আবিরকে অক্ষত উদ্ধার করে অপহরণকারীদের ধরার অভিযান শুরু হয়। পুরো বিষয়টি মনিটরিং ও নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্যার। পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও বাঁশখালী থানা পুলিশের সহায়তায় অপহরণে ব্যবহৃত সিএনজি ট্যাক্সিসহ চালক নুরুল আলমকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অপরদিকে, যশোর জেলার শার্শা থানা পুলিশ মুক্তিপণের টাকা গ্রহণের সময় ইকবাল হোসেন (২৭) এবং মূল পরিকল্পনাকারী মহিউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল ইসলাম খান বলেন, ‘অপহরণের মূল পরিকল্পনাকারী মহিউদ্দিন অনলাইনে জুয়া খেলে। জুয়া খেলে টাকা পয়সা সব হারিয়ে ফেলে। আবিরের পিতার কাছে সম্প্রতি টাকা ধার চেয়েছিল মহিউদ্দিন। মূলত টাকার জন্য আবিরকে অপহরণের পরিকল্পনা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ