আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাঘায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার।

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর বাঘার পদ্মায় ভাসমান মরদেহের খবর পেয়ে বাঘা উপজেলার চকরাজাপুর খেয়াখাটের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করা হয়। কালো-সাদা রঙের পরিধেয় পোষাকের ওই নারির শারিরিক গঠন দেখে বয়স ৪২ বছর অনুমান করা হয়েছে। বাঘা থানা পুলিশের সহাযোগিতায় চারঘাট ফাড়ির নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়,উদ্ধার করা মরদেহটি প্রায় ৪ ফুট উচ্চতার লম্বা ছিল। বিকাল ৩টা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ(দায়িত্বপ্রাপ্ত) এসআই মুনসুর রহমান বলেন, বাঘা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউডি মামলা দায়ের করে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেয়ে মৃত্যুর কারন জানা যাবে।

বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদি হয়ে ইউডি মামলা করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ